Monday, March 30, 2026

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

Date:

Share post:

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলি খোলা থাকবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজ্য জুড়ে মোট ৪৮টি ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করা যাবে।

পর্ষদ সূত্রের খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষের কাছাকাছি পরীক্ষার্থীর নাম নথিভুক্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট স্কুলগুলির প্রতিনিধিদের ক্যাম্প অফিসে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। পরে সেই অ্যাডমিট কার্ড স্কুলগুলির মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

পর্ষদের তরফে আরও জানানো হয়েছে, অ্যাডমিট কার্ড বিতরণ সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও পরীক্ষার্থীর নাম, রোল নম্বর বা কেন্দ্র সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে ভুল ধরা পড়লে দ্রুত পর্ষদের নজরে আনার অনুরোধ করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছেছেন পরীক্ষার্থীরা। অ্যাডমিট কার্ড বিতরণের সময়সূচি ঘোষণায় পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।

আরও পড়ুন- জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...