Saturday, June 20, 2026

আইপিএলের আগেই বিয়ে? অর্জুন তেন্ডুলকরের বিয়ের দিনক্ষণ ঘিরে জল্পনা

Date:

Share post:

কয়েক মাস আগে নীরবে বাগদান সেরেছিলেন অর্জুন তেন্ডুলকর। তারপর থেকেই কবে সানিয়া চন্দোকের সঙ্গে শচীনপুত্রের বিয়ে, তা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। অবশেষে সেই সম্ভাব্য দিনক্ষণ ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। পরিবার সূত্রে খবর, আইপিএল শুরুর আগেই, মার্চ মাসে চার হাত এক হতে পারে অর্জুন ও সানিয়ার।

গত বছরের আগস্ট মাসে ছোট্ট এক অনুষ্ঠানে বাগদান সারেন অর্জুন তেন্ডুলকর ও সানিয়া চন্দোক। যদিও দুই পরিবারের তরফে বিষয়টি প্রকাশ্যে বিশেষভাবে আনা হয়নি। বাগদানের পর বিভিন্ন সময়ে শচীনকন্যা সারার সঙ্গে সানিয়াকে দেখা গিয়েছে, যা থেকেই সম্পর্কের খবর ধীরে ধীরে প্রকাশ্যে আসে। এবার সেই সম্পর্কই পরিণয়ের পথে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে বিয়ে ধুমধাম করে হবে কি না, কিংবা অতিথি তালিকায় কারা থাকবেন, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সানিয়া চন্দোক মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী পরিবার ঘাই পরিবারের নাতনি। তাঁর দাদু রবি ঘাই হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় সুপরিচিত নাম। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির সঙ্গে যুক্ত এই পরিবার। তবে সানিয়া নিজে এই ব্যবসার সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। ব্যক্তিগত জীবন নিয়ে প্রচারের আলো এড়িয়ে চলতেই পছন্দ করেন তিনি।

অন্যদিকে ক্রিকেট জীবনে নতুন চ্যালেঞ্জের মুখে অর্জুন। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। যদিও প্রথম একাদশে সুযোগ পাবেন কি না, তা এখনও অনিশ্চিত। বাঁহাতি ফাস্ট বোলার হিসেবে কেরিয়ার শুরু করা অর্জুন ২০২০ সালে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে অভিষেক করেন। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলেও খেলেছেন তিনি। পরে ২০২২ সালে গোয়ায় চলে গিয়ে সেই দলের হয়ে রনজি ট্রফিতে অংশ নেন। এখন দেখার, আইপিএলের আগে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা আদৌ আসে কি না।

আরও পড়ুন- “স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...