“স্পনসরকে সরিয়ে আইএফএ-কে দুর্বল করার চেষ্টা”, সৌরভকে ধুয়ে দিলেন অনির্বাণ

নতুন বছরের শুরুতেই সরগরম কলকাতা ময়দান। বেটিং থেকে ম্যাচ ফিক্সিং একাধিক ইস্যুতে বিতর্ক ক্রমশ বাড়ছে। খোদ আইএফএ-র দুই সহ সভাপতিই মুখ খুলেছেন সচিবের বিরুদ্ধে। এবার পাল্টা মুখ খুললেন আইএফএ-র(IFA) সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta)।
Sponsored

বিরোধীদের বেটিং নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে অনির্বাণ(Anirban Dutta) বিশ্ব বাংলা সংবাদকে জানিয়েছেন, "বেটিং আগেও কলকাতা ময়দানে হত ২০১৮ সালে এক ফুটবলার ধরা পড়েছিলেন কিন্তু আমরা স্বমূলে বিষয়টি উৎখাত করতে চেয়েছি। তাই ভারতবর্ষের প্রথম আমরা এই বিষয়ে পুলিশের অভিযোগ করি। আমি ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে। তিনি কড়া হাতে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। আমরা চাই বিষয়টি আরও গভীর তদন্ত হোকষ এবং যারা দোষী তারা শাস্তি পাক।"
আইএফএ-র অন্যতম স্পনসর শ্রাচি গ্রুপকে এই বিতর্কের মধ্যে যুক্ত করা হচ্ছে। এই প্রসঙ্গে অনির্বাণ বলেছেন, "কয়েকদিন আগেই শ্রাচির কর্তারা আইএফএ অফিসে এসেছিলেন তা্রা বলেছেন যেভাবে প্রচার হচ্ছে তাতে গোটা বিষয়টি তদন্ত হোক। তাতে সত্যি বেরিয়ে আসবে। প্রথমবার বেঙ্গল সুপার লিগ হচ্ছে তার সুনাম যেন থাকে। আমরা কোনও সংস্থাকে রক্ষা করছি না। আমরা চাই সব কিছু তদন্ত হোক। কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ করলেই সেটা প্রমাণ হয়ে যায় না।"
এখানে থেমে না থেকে সচিব আরও বলেন, "ফুটবল চালাতে গেলে টাকার প্রয়োজন হয়। আইএফএ একটি স্বশাসিত সংস্থা। প্রতিদিন ফুটবল খেলার অন্যান্য বিষয়ক খরচ আছে। এর জন্য স্পনসরের প্রয়োজন কয়েকজন ব্যক্তি নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। আইএফএ আর্থিক ব্যবস্থাকে ভেঙে ফেলতে চাইছে। এর আগেও একাধিক স্পনসরের বিরুদ্ধে তারা এই ধরনের বিরূপ মন্তব্য করেছিলেন যাতে তারা চলে যায়। আইএফএ আর্থিকভাবে পঙ্গু হয়ে যায়।"
ইতিমধ্যেই এক সহ-সভাপতি সৌরভ পাল পদত্যাগ করেছেন এই বিষয়ে সচিব জানিয়েছেন, "আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন আমরা তার পদত্যাগের বিষয়টি গভর্নিং বডিতে আলোচনা করব ।" তবে অন্য সহ সভাপতি স্বরূপ বিশ্বাস পদে আছেন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
10h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
16h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
17h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
20h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
