Wednesday, March 11, 2026

বিজেপি-রাজ্যে বিপন্ন বাঙালি, বাংলাদেশি তকমা লাগিয়ে ১৪ জন সদস্যকে পুশব্যাক বাংলাদেশে 

Date:

Share post:

বিজেপিশাসিত ওড়িশায় ফের বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হল ১৪ জন বাঙালিকে। বাংলায় কথা বলার অপরাধে গোটা পরিবারকে পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশে। সোনালি-কাণ্ডে শিক্ষা হয়নি, বাংলাবিরোধী বিজেপি ফের একবার নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করল।

ডবল ইঞ্জিন ওড়িশায় (Odisha) এবার হেনস্থা, অত্যাচার বা প্রাণনাশ নয়! একেবারে ‘বাংলাদেশি তকমা’ সেঁটে পাঠিয়ে দেওয়া হল বাংলাদেশে। দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের আদি বাসিন্দা শেখ জব্বরের পরিবার জীবিকার সন্ধানে ওড়িশায় চলে গিয়েছিল। ৬০-৭০ বছর ধরে তাঁরা ওড়িশায় থাকতেন। গত ২৫ ডিসেম্বর জব্বরের পরিবারের ১৪ জন সদস্যকে নদিয়ার গেদে সীমান্ত দিয়ে বিএসএফ পাঠিয়ে দেয় বাংলাদেশে। বীরভূমের সোনালি বিবি, অসমের নলপুরের সাকিনা বিবির ক্ষেত্রে যা ঘটেছিল এবারও তার ব্যতিক্রম হল না। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে এই মর্মে কড়া নির্দেশ দেওয়ার পরও জ্ঞান শিক্ষা হল না বিজেপির। আরো পড়ুন: এক দফাতেই রাজ্যে বিধানসভা ভোট? কেন্দ্রীয় বাহিনী নিয়ে আশ্বস্ত নির্বাচন কমিশন

শেখ জব্বররা থাকতেন ওড়িশার জগৎসিংপুর জেলার এরসামা থানার অম্বিকা গ্রামে। গত নভেম্বর মাসের মাঝামাঝি ওই পরিবারকে ‘বাংলাদেশি’ সন্দেহে পাকড়াও করে পুলিশ। ওড়িশা প্রশাসনের দেওয়া জন্ম শংসাপত্র থেকে শুরু করে আধার, ভোটার, প্যানকার্ড-সহ যাবতীয় নথি এবং ৭০ বছর আগের নামখানা ব্লকের জমির দলিল দেখানো সত্ত্বেও শেষ জব্বরের পরিবারের নিস্তার মেলেনি। দু’দফায় দেড়মাস জেলবন্দি থাকতে হয় তাঁদের। শেষে আঁধার ও ভোটার কার্ড কেড়ে নিয়ে দুগ্ধপোষ্য শিশু, মহিলা ও নবতিপর বৃদ্ধা-সহ গোটা পরিবারকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করে দেওয়া হয়। ২৬ ডিসেম্বর বাংলাদেশ বর্ডার গার্ড তাদের পাকড়াও করে। ওই ১৪ জন ভারতীয় নিশ্চিত হওয়ার পর ২৮ ডিসেম্বর কুষ্ঠিয়ার দৌলতপুর সীমান্ত পার করিয়ে তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই পরিবারের কোনও সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেননি আত্মীয়-স্বজনরা।

ওড়িশায় এই লাগাতার বাঙালি হেনস্থা এবং বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করার বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার চিঠি লেখেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। ওড়িশা প্রদেশ কংগ্রেস সভাপতি ভক্তচরণ দাসকেও জানানো হয় বিষয়টি। কিন্তু কেন্দ্র বা ওড়িশা সরকারের কোনও হেলদোল নেই। দিল্লিতে বাস করা পরিযায়ী শ্রমিক সোনালি বিবিকে বাংলাদেশ থেকে ফেরাতে উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তঃসত্ত্বা সোনালিকে ফিরিয়ে আনা হয়েছিল আদি বাড়ি বীরভূমে। কিন্তু এখনো বাংলাদেশে আটকে রয়েছেন সোনালির স্বামীসহ চারজন সদস্য। তারপর ফের ১৪ জন বাঙালিকে পুশব্যাক করা হল বাংলাদেশে। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এই ঘটনায় সরব হয়েছেন। তিনি বলেন, এখন পরিবারটি কোথায় জানা যাচ্ছে না। বিজিবি বলছে ফেরত পাঠিয়েছে। এদিকে বিএসএফ নিশ্চুপ। বাঙালি বিদ্বেষের গভীর চক্রান্ত চলছে দেশজুড়ে। বাংলা বিরোধী বিজেপির হাতে বিপন্ন বাঙালি।

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...