Tuesday, March 31, 2026

গঙ্গাসাগর মেলার সূচনায় আজ আউটরাম ঘাটে ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পৌষের শীতে কাঁপছে বাংলা, সামনেই মকর সংক্রান্তি। ঠান্ডার দাপট যতই থাকুক না কেন সংক্রান্তির পবিত্র তিথিতে গঙ্গাসাগরে (Gangasagar Mela) লক্ষ লক্ষ ভক্তদের ভিড়ের ছবিটার যে এতোটুকু বদল হবে না তা বলাইবাহুল্য। পুণ্যার্থীদের সুবিধার্থে এ বারও সেজে উঠেছে গঙ্গাসাগর মেলার কলকাতা ট্রানজিট পয়েন্ট (transit point)। প্রতিবছরের মতোই সশরীরে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যার্থীদের জন্য মেলার ব্যবস্থা ও তার যাতায়াতের প্রস্তুতি খতিয়ে দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্ন (Nabanna) সূত্রে খবর আজ বিকেলে আউটরাম ঘাটে গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্টের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গঙ্গাসাগর মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং তাঁদের প্রয়োজনীয় পরিষেবা দিতে এই ট্রানজিট পয়েন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জানা গেছে বৃহস্পতিবার বিকেল ৪টে ১৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী আউটরাম ঘাটে পৌঁছবেন। মেলা শুরুর আগে প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার উদ্বোধন করবেন। তারপরই তীর্থযাত্রীদের ব্যবহারের জন্য এই ট্রানজিট পয়েন্ট পুরোদমে চালু হয়ে যাবে। আগতদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এ বারও পর্যাপ্ত পুলিশি প্রহরার পাশাপাশি শৌচালয়, পানীয় জল ও অস্থায়ী বিশ্রামের জায়গা প্রস্তুত রাখা হয়েছে প্রশাসনের তরফে।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...