ইটাহারের পর রণসংকল্প যাত্রায় আজ মালদহে জনসভা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনের আগে রাজ্যজুড়ে রণসংকল্প যাত্রা শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে বিধানসভা ভোটের (West Bengal assembly election) প্রস্তুতি সারছেন তিনি। বুধবার ইটাহারে রেকর্ড ভিড়ের মাঝে রোড শো (Road Show) করার পর সেখান থেকে মালদহে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিতে সেখানেই জনসভা হতে চলেছে। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতে এবং আগামী নির্বাচনে এই জেলায় কত আসন জিততে হবে তার টার্গেট ঠিক করে দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে জেলার পরিযায়ী কর্মীদের উদ্দেশ্যে অভিষেক কী বার্তা দেন সেদিকে আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের।
Sponsored

বুধবার উত্তর দিনাজপুর থেকে মালদহে পৌঁছে তৃণমূলের জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি, সমর মুখোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা সভাপতি চৈতালি সরকার, যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা পরিষদ সভাধিপতি লিপিকা দাস প্রমুখ। সূত্রের খবর সেই বৈঠক থেকেই সকলকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন অভিষেক। পাশাপাশি মৌসম বেনজির নূরের কংগ্রেসে ফিরে যাওয়া যে তৃণমূলে কোনও প্রভাব ফেলবে না তাও স্পষ্ট করেছেন রাজ্যের শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর আজকের সভায় রেকর্ড ভিড় হওয়ার আশা করছে জেলা তৃণমূল নেতৃত্ব। 'আবার জিতবে বাংলা কর্মসূচি'কে সামনে রেখে এদিন অভিষেকের কথা শুনতে ও নির্বাচনের আগে তাঁর দিকনির্দেশনা জানতে মুখিয়ে রয়েছেন ঘাসফুলের কর্মী সমর্থকরা।মালদহের সভাতে 'আবার জিতবে বাংলা'র জায়গায় লেখা হয়েছে 'আবার জিতবে পরিযায়ী শ্রমিক'। এদিন জনসভা চলাকালীন পরিযায়ী শ্রমিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন অভিষেক। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজনও সারবেন তিনি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
7h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
7h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
7h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
8h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
8h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
9h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
10h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
11h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
11h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
11h ago
