Tuesday, March 31, 2026

বিশ্বকাপের আগে চিন্তা বাড়ালেন তিলক, বিকল্পের সন্ধানে বিসিসিআই?

Date:

Share post:

টি২০ বিশ্বকাপের(T20 World Cup 2026) আগে ভারতীয় দলের চিন্তা বাড়ালেন তিলক বর্মা(Tilak Varma )। জানা গিয়েছে, ‘টেস্টিকুলার টর্শন’ অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হতে ২-৪ সপ্তাহ সময় লাগতে পারে   । ফলে নিউজিল্যান্ডে সিরিজে খেলা হবে না তাঁর। টি-টোয়েন্টি বিশ্বকাপ ৪ সপ্তাহ পরেই শুরু হচ্ছে, তাই তিলকের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বিসিসিআই সূত্রে বলা হয়েছে, চোট সেরে উঠতে তিলকের (Tilak Varma )প্রায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ ম্যাচে ফিরতে পারেন তিনি। যদি একান্তই তিলক বিশ্বকাপে খেলতে না পারেন তাহলে তাঁর বিকল্প নিতে হবে।

এই পরিস্থিতিতে উঠে আসছে শুভমান গিলের নাম। টিম ইন্ডিয়ার টেস্ট ও একদিনের দলের অধিনায়ককে টি২০ দল থেকে বাদ দেওয়া হয়েছে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হচ্ছে, তিলকের জায়গায় দলে ফিরতে পারেন গিল। তিলক যে নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না, সেটা নিশ্চিত। ফলে এই সিরিজেও বিকল্প ক্রিকেটার নিতে হবে ভারতীয় দলকে। কারণ বিশ্বকাপের আগে এটাই শেষ সিরিজ। ফলে বিকল্প ঘোষণা করলে সেটা দ্রুত করতে হবে।

Related articles

ক্রিকেটের সঙ্গে মোমোর মেলবন্ধন, আইপিএলের মরশুমে ‘ইন্ডিয়ান মোমো লিগ’

আইপিএলের মরশুমে গ্রাহকদের আর্ষকণ করতে নয়া উদ্যোগ নিল ওয়াও মোমো(Wow Momo)। সর্বভারতীয় ক্যাম্পেইন হিসাবে ‘ইন্ডিয়ান মোমো লিগ (Indian...

বিজেপির প্রার্থী তালিকায় শান্তনুর স্ত্রী, বাংলার ভোটে বাগদায় লড়াই বৌদি বনাম ননদের 

রাজ্যের সব বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে (BJP)। দফায় দফায় তালিকা প্রকাশ করেও...

ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা! CEO অফিসের সামনে বিএলও-বিজেপি ধস্তাধস্তিতে উত্তেজনা

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (ECO) অফিসে ব্যাগ ভর্তি ফর্ম 6 জমা দিতে এসে হাতনাতে ধরা পড়লেন বিজেপি (BJP)...

বেশ রাজকীয় লাগছে আমার: মৃত্যুর পরের দৃশ্য নিজেই লিখেছিলেন রাহুল!

ঠিক বিয়াল্লিশেই জলে ডুবে মৃত্যু! আর তার বহু আগেই ২০১৮ সালে নিজের মৃত্যুর অভিজ্ঞতা নিজেই লিখেছিলেন রাহুল। ইতিমধ্যেই...