Saturday, June 20, 2026

শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় : অভিষেক

Date:

Share post:

কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি হয় অমিত শাহ! বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা মাথায় রাখবেন। পারবে না ওরা। অন্য রাজনৈতিক দল ডিল করে নিয়েছে, তৃণমূল কংগ্রেস করেনি। পরিযায়ী শ্রমিকদের আর ফেরত যেতে দেব না। আমাকে তিনমাস সময় দিন। কেন্দ্রের সরকার বদলাবে। আজ না হোক কাল। যারা বাংলাদেশি বলে আপনাদের জেলে ঢুকিয়েছে তাদের দিয়ে ক্ষমা চাওয়াব, আজ নয়তো কাল। বৃহস্পতিবার মালদায় পরিযায়ী শ্রমিকদের মাঝে দাঁড়িয়ে বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন কর্নাটক, তেলেঙ্গানাতে কংগ্রেস সরকার। মালদা দক্ষিণের সাংসদ কংগ্রেসের। এদের থেকে কী আশা করেন? ইশা খান কি পারে না সেখানে ফোন করে বলতে তার জেলার মানুষকে হেনস্থা করছে? যারা এখানের মানুষদের বোকা ভাবে তারা ভুল করছে। অনেকে কাউকে কাউকে দাঁড় করিয়ে করিয়ে মন্দির-মসজিদের রাজনীতি করছে। মানুষ কিন্তু বোকা নয়। সব বুঝছে। মানুষকে সাহায্য করে না বলেই, কংগ্রেস হারে বিজেপির কাছে। আর তৃণমূল কংগ্রেস হারায় বিজেপিকে। প্রধানমন্ত্রী আসছেন এখানে। আমি সেই একই মাঠে সভা করব ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। সেদিন ট্রেলার দেখাব। আর ২৬-এর ভোটে সিনেমা দেখাব। তৈরি থাকো। মেঘালয়ে আমরা লড়তে গিয়েছিলাম। ওখানে আমরা এখন বিরোধী দল। কংগ্রেসের যারা জিতেছিল তারা বিজেপিতে চলে গেছে। আমাদের কেউ যায়নি। বাংলায় ভাঙতে পারছে না। এদিন মঞ্চেই পরিযায়ী শ্রমিকদের মুখে তাঁদের দুঃখ-দুর্দশার কথা শোনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরও পড়ুন: কেন হঠাৎ নাড্ডার বৈঠকের কাছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর আধিকারিক! জল্পনা তুঙ্গে

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...