Thursday, April 2, 2026

গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত ২ নম্বর স্নান ঘাটের একাধিক ছাউনি!

Date:

Share post:

ভোররাতে গঙ্গাসাগর মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire breaks out in Gangasagar Mela complex)। একের পর এক প্লাস্টিকের অস্থায়ী ছাউনি পুড়ে ছাই। দাহ্য পদার্থের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।, তথ্য–সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং পুলিশের শিবির আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত। দু’টি ফায়ার ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার সকালের আলো ভালো করে ফোটার আগেই দাউদাউ করে জ্বলতে থাকে গঙ্গাসাগর মেলার অস্থায়ী ছাউনি। ভোর রাত চারটে সাড়ে চারটে নাগাদ বিষয়টি নজরে আসে। কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সাগরের বিডিও কানাইয়াকুমার রায়, পুলিশ এবং প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। হতাহতের খবর আপাতত মেলেনি।

 

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...