Friday, June 26, 2026

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

Date:

Share post:

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল “রাজ্যপালকে উড়িয়ে দেওয়া হবে”। এরপরই বোসের নিরাপত্তায় জরুরি বৈঠক করা হয় সিআরপিএফ (CRPF) ও কলকাতা পুলিশের (Kolkata Police)তরফে।

রাজ্যপাল জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন। হুমকি ইমেইলের পর কীভাবে আনন্দ বোসের নিরাপত্তা আরও জোরদার করা যায় তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ চাওয়া হয়েছে। লোকভবনের আধিকারিকদের ইনবক্সে যে মেসেজ এসেছে তার উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে। মধ্যরাতেই বৈঠকে বসেন নিরাপত্তা বাহিনীগুলির কর্তারা – সম্ভাব্য ঝুঁকি, তার মোকাবিলার কৌশল, সব দিকই বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে বলে জানা গেছে। রাজ্যপালের বাড়তি নিরাপত্তার বিষয়টি দেখছে কলকাতা পুলিশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...