Friday, April 3, 2026

বিজেপির ঔদ্ধত্যকে ধিক্কার! সাংসদদের সঙ্গে লজ্জাজনক আচরণের নিন্দায় মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গণতন্ত্রকে বিজেপি ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে। রাজধানীর বুকে যেভাবে জনপ্রতিনিধিদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে, তাকে ধিক্কার। কেন্দ্রের বিজেপি সরকার এবং দিল্লির পুলিশ প্রশাসনকে চড়া সুরে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, আমাদের সংসদ সদস্যদের প্রতি যে লজ্জাজনক ও অনৈতিক আচরণ করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের বাইরে প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে জনপ্রতিনিধিদের। কিন্তু তা দমন করার জন্য সাংসদদের রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে যে বলপূর্বক কাণ্ড ঘটানো হল, তা আইন প্রয়োগ নয়। বরং এটি উর্দি পরা ঔদ্ধত্য। মনে রাখবেন, এটি একটি গণতন্ত্র বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়।

মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে আরও লেখেন, গণতন্ত্র ক্ষমতাসীনদের সুবিধার ওপর ভিত্তি করে চলে না। যখন বিজেপি নেতারা প্রতিবাদ করেন, তখন তারা লাল গালিচা ও বিশেষ সুবিধা আশা করেন। আর যখন বিরোধী দলের সংসদ সদস্যরা আওয়াজ তোলেন, তখন তাঁদের কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয়, আটক করা হয় এবং অপমান করা হয়। এই দ্বৈত নীতি বিজেপির গণতন্ত্রের ধারণাকেই ভুলুণ্ঠিত করে দেয়। আরও পড়ুন: মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার

মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, সম্মান পারস্পরিক। আপনি আমাদের সম্মান করবেন, আমরাও আপনাকে সম্মান করব। আপনারা যদি আমাদের রাস্তায় নামান, তবে আমরাও পাল্টা দিতে বাধ্য হব। সহনশীলতার সাংবিধানিক ধারণা এবং গণতান্ত্রিক নৈতিকতার পাঠ দেব। এটাই আমাদের ভারত। কোনও পদ, প্রতীক বা ক্ষমতার অনুগ্রহে নই, আমরা জন্মগত অধিকারেই নাগরিক। কোনও সরকার, কোনও দল বা কোনও স্বরাষ্ট্রমন্ত্রীই এটা ঠিক করতে পারেন না যে, একটি গণতন্ত্রে কে সম্মানের যোগ্য।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...