Friday, April 3, 2026

অন্তর্বাসের আকার বদল, বিধায়ক পদ হারিয়ে তিন বছরের কারাদণ্ড কেরলের নেতার!

Date:

Share post:

গোপন কথাটি রইল না গোপনে, অন্তর্বাস বদলানোর (resizing the underwear) খেসারত দিতে বিধায়ক পদ হারাতে হল কেরলের ৭১ বছর বয়সি প্রাক্তন মন্ত্রী অ্যান্টনি রাজুকে(Antony Raju)। কিন্তু কী এমন ঘটল? আসলে ঘটনা আজ থেকে বছর ৩৫ আগেকার। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া বিধায়ক আইনজীবীও ছিলেন বটে। প্রায় তিন দশক আগে একটি মাদক মামলায় মক্কেলের অন্তর্বাস বদলে ফেলেছিলেন তিনি। তারই শাস্তি হিসেবে প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে ইতি, এমনকি তিন বছরের জন্য কারাদণ্ডও হয়েছে তাঁর।

জানা গেছে অস্ট্রেলিয়ার এক নাগরিকের হয়ে মামলা লড়তে গিয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ (অন্তর্বাস) বদলে ফেলেন তিনি। এতেই বেকসুর খালাস পেয়ে যান তৎকালীন অভিযুক্ত জোস। সেই মামলাতেই এবার দোষী প্রমাণিত হলেন অ্যান্টনি রাজু ও জোস , দুজনেরই বড় শাস্তি ঘোষণা করল আদালত। ১৯৯০ সালের ৯ এপ্রিল ভারতে আসা অস্ট্রেলিয়ার নাগরিক অ্যান্ড্রু সালভাডর সার্ভেলির অন্তর্বাস থেকে দু’টি প্যাকেটে ৬১.৫ গ্রাম চরস উদ্ধার হয়। তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। রাজু তখন সবে আইনজীবী হিসাবে প্র্যাকটিস শুরু করেছেন। প্রাথমিকভাবে তিনি মামলা হেরে যান। এরপর অভিযুক্ত ব্যক্তি উচ্চ আদালতে মামলা করেন। আদালতে অন্তর্বাসটি সার্ভেলিকে পরতে বলা হয়। দেখা যায়, সত্যিই সেটি সার্ভেলির কোমরের আকারের তুলনায় অনেক ছোট। এরপর প্রমাণ বদলে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু তার প্রেক্ষিতে যথাযথ সাক্ষ্য প্রমাণ হাজির না করায় জোস বেকসুর খালাস পেয়ে যান। পরবর্তীতে আদালতে ফের মামলা উঠলে ফরেন্সিক প্রমাণের উপর নির্ভর করে প্রমাণ হয় যে, আসল অন্তর্বাসটি বিকৃত করেছিলেন রাজু। অন্তর্বাসের একটি অংশে পুনরায় সেলাই করার কথাও উঠে আসে।

চলতি বছরের ২ জানুয়ারি তিরুবনন্তপুরমের নেদুমঙ্গদের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আদালত রাজুকে তিন বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে। ফলে বিধানসভার পদ খুইয়েছেন তিনি। কারাদণ্ড দেওয়া হয়েছে জোসকেও।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...