Tuesday, June 23, 2026

এবার আইপ্যাক-এ ইডি হানার বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক, নদিয়ায় বাধলেন তৃণমূলের টার্গেট

Date:

Share post:

বাংলায় ভোট-কেন্দ্রীয় এজেন্সি-অতি সক্রিয়তা। গত কয়েক বছরের এটা বিজেপির ছক। কেন্দ্রীয় এজেন্সি ইডি-র অতি সক্রিয়তার জেরে গতকাল বৃহস্পতিবার তৃণমূলের সংস্থা আইপ্যাক অফিসে তল্লাশি চালিয়েছে। শুক্রবার নদিয়ার তাহেরপুর সভা থেকে গর্জে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(abhisek banarjee )।

অভিষেক বিজেপিকে তোপ দেগে বলেন, “তৃণমূলের আই প্যাক বলে একটা সংস্থা আছে। কেন এসআইআর-এ সাহায্য করছে। গতকাল ইডি পাঠিয়ে রেইড করেছে। ইসি দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে।” একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি,”তোমাদের কাছে সব আছে মানুষ নেই। নির্বাচনে ১০ গোল খাবে।”

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন,”ইডি, সিবিআই নির্বাচন কমিশন দিয়ে চমকাচ্ছে। যতই এসব লাগাও বাংলার মানুষ বিজেপির জমিদারদের কাছে, জল্লাদদের কাছে মাথা নত করবে না।” তাঁর কথায়,”আমাকে কতবার ইডি-সিবিআই ডেকেছে, স্ত্রী-ছেলে-মেয়ে কাউকে ছাড়েনি। তবুও এদের কাছে মাথা নত করবো না।”

অভিষেকের(abhisek banarjee )বার্তা,”সবাই একসঙ্গে থাকবেন। আমি অনুরোধ করব তৃণমূলকে ভোট দেবেন। যদি কথা রাখতে না পারি, তাহলে পরের ইলেকশনে ভোট দেবেন না। এই জেলায় ১৭-০ করতে হবে’।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...