Friday, June 12, 2026

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

Date:

Share post:

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি ছেড়ে এখন ১২ ডিগ্রির ঘরের দিকে পা বাড়াচ্ছে উষ্ণতা। যদিও জেলায় তা বোঝার উপায় নেই। কনকনে শীত (Winter) পুরুলিয়ায়, কাঁপছে বাঁকুড়াও। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। হাওড়া-হুগলি-উত্তর ২৪ পরগনাতেও ঠান্ডার দাপট বজায় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত এই আবহাওয়া থাকলেও রবিবার থেকে ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করবে পারদ। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশে ‘ফিল লাইক টেম্পারেচার’ কমবে। শনি -রবিবার কুয়াশা বাড়বে রাজ্যের সব জেলায়।

উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে বলে মনে করা হচ্ছে। আপাতত পরিষ্কার আকাশ, কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। আগামী দু-তিন দিনের মধ্যে পাহাড়ে তুষারপাত হবে না বলেই নিশ্চিত করেছেন হাওয়া অফিসের কর্তারা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে যা শ্রীলংকা উপকূলে অবস্থানের পর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে বাংলায় এর প্রভাব নেই।

 

Related articles

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...