Friday, April 3, 2026

আজ বাঁকুড়ায় অভিষেকের রণসংকল্প যাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

বারুইপুর, আলিপুরদুয়ার, বীরভূম, মালদহ ঠাকুরনগরের পর এবার রণসংকল্প যাত্রায় শনিবার বাঁকুড়ায় সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন শালতোড়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসভা ঘিরে কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। যেভাবে প্রত্যেকটা সভায় জনপ্লাবন দেখা যাচ্ছে তাতে বিজেপির বঙ্গ নেতারা তো বটেই দিল্লির নেতারাও রীতিমতো ভয় পাচ্ছে বলে দাবি রাজ্যের শাসক দলের।

গত লোকসভা নির্বাচনে বিজেপি হাত থেকে বাঁকুড়া আসনটি ছিনিয়ে নিয়েছিল তৃণমূল (TMC)। যদিও শালতোড়া বিধানসভা কেন্দ্রটি বিজেপিরই দখলে রয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই এখানে অভিষেকের সভা যে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণতা বলাইবাহুল্য। শালতোড়ার সেন্টিনারি কলেজ মাঠে র‍্যাম্প স্টাইলে সভামঞ্চ তৈরি করা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এদিন আমজনতা থেকে দলীয় নেতা কর্মীদের কী বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই দিকে নজর থাকবে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...