Saturday, February 21, 2026

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

Date:

Share post:

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই নয় অনলাইন ডেলিভারিও (Online Delivery) নিষিদ্ধ করল বিজেপি সরকার। অযোধ্যা প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে রামমন্দিরের চারপাশের ১৫ কিলোমিটার এলাকার মধ্যে আমিষ খাবার (Non-Veg Food) সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ অযোধ্যায় বেড়াতে গেলে যাঁরা মন্দিরের আশেপাশে হোটেল বা হোমস্টেতে থাকবেন তাঁরা কী খাবেন এখন সেটাও বিজেপি সরকার নিয়ন্ত্রণ করে দেবে!

দেশজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় হস্তক্ষেপ করতে চাইছে মোদি-শাহ নিয়ন্ত্রণাধীন বিজেপি। কোথাও পোশাক বিধি চালু করা হচ্ছে তো কোথাও মানুষের খাবারে নিষেধাজ্ঞা চাপিয়ে স্বৈরাচারী শাসন চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির (BJP) সরকার। নির্বাচনের আগে ঘটা করে রামমন্দির নির্মাণ করেও অযোধ্যায় হারতে হয়েছিল মোদিকে। যত সময় এগিয়েছে ততই এ রাজ্যের পর্যটন ব্যবস্থা গ্রাফ নিম্নমুখী। এবার খাবারের উপর ফতোয়া জারি করে সাধারণ মানুষ থেকে পর্যটকদের মধ্যে চাপ তৈরি করতে চাইছে প্রশাসন, অভিযোগ করছেন বিরোধীরা। অযোধ্যার কিছু হোটেল ও হোমস্টে-তে অতিথিদের নন-ভেজ খাবার সরবরাহের খবর পেতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কড়া বার্তা পাঠিয়েছে প্রশাসন। এই সিদ্ধান্তের ফলে লোকসানের আশঙ্কা করছে ফুড ডেলিভারি সংস্থাগুলোও।

 

spot_img

Related articles

সুপ্রিম নির্দেশে আজ রাজ্য ও কমিশনের সঙ্গে বৈঠক হাইকোর্টের

শীর্ষ আদালতে এসআইআর (SIR) মামলায় কলকাতা হাইকোর্টকে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে...

রাজবংশী ও কুড়মালি ভাষার জন্য রাজ্যের লড়াই: অষ্টম তফসিলের দাবি কেন্দ্রকে

বারবার নিজেদের আদিবাসী ও মূলবাসী বন্ধু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা নরেন্দ্র মোদি সরকার যে আদতে মিথ্যাচার করে...

সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রশ্ন: বন্দেমাতরম-নির্দেশিকা নিয়ে হাই কোর্টে মামলা

একসময় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্ন তুলে বন্দেমাতরমের একাধিক স্তবক নিয়ে দ্বিমত হয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বরা। সেই বন্দেমাতরম-এর (Vande Mataram)...

দুবছর পরে নাগরিকত্ব আইনে কার্যকরে কমিটি: নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

বাংলায় নির্বাচনের আগে বার বার নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে উঠেছে প্রশ্ন। মতুয়া সম্প্রদায় ও বাংলাদেশ থেকে ভারতে...