Monday, June 22, 2026

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

Date:

Share post:

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে কুপভির দিকে যাওয়া যাত্রীবাহী বাস আচমকাই হরিপুরধার গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে ৯ জনের মৃত্যুর খবর আসে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। শনিবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী ১৪ জনের মৃত্যু।আহত অন্তত ২০, যাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সাংগ্রাহ ও দাদাহু হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। প্রাথমিক অনুমান পাহাড়ি রাস্তায় বরফের কারণে পিছলে গিয়েই এই দুর্ঘটনা। সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে রাজস্থানের (Rajasthan) জয়পুর এলাকায় একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপর রাস্তায় থাকা একাধিক ঠেলাগাড়িতেও ধাক্কা খায়। এই ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। দ্রুত তাদের উদ্ধার করে জয়পুরিয়া সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...