Friday, April 3, 2026

শুধু বাংলা নয়, কমিশনের ‘উদ্ভাবনী’ SIR-ভোগান্তিতে গোয়া: শুনানির নোটিশ নৌসেনা প্রধানকে

Date:

Share post:

শুরু থেকেই SIR প্রক্রিয়া নিয়ে ভোগান্তির আর শেষ নেই! সাধারণ ভোটারদের ভোগান্তির অভিযোগ নতুন নয়, তবে এবার সেই তালিকায় যুক্ত হলেন প্রাক্তন ভারতীয় নৌপ্রধান(Indian Neavy Chief) অ্যাডমিরাল অরুণ প্রকাশে এবং তাঁর স্ত্রী কুমকুম। দেশের একজন সর্বোচ্চ সামরিক পদে থাকা প্রাক্তন আধিকারিককেও নোটিস পাঠানোর ঘটনা ফের এই প্রক্রিয়াকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

নোটিস পাওয়ার পর প্রাক্তন নৌপ্রধান এক্স-এ হ্যান্ডেলে নিজের ক্ষোভ প্রকাশ লেখেন, “অবসর গ্রহণের পর গত ২০ বছরে আমি কখনও কোনও বিশেষ সুযোগ-সুবিধা চাইনি, এখনও তার প্রয়োজন নেই। আমি এবং আমার স্ত্রী নিয়ম মেনেই SIR ফর্ম পূরণ করেছি এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ২০২৬ সালের গোয়ার খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম দেখে আমরা সন্তুষ্টও ছিলাম। তবু নির্বাচন কমিশনের পাঠানো নোটিস আমরা মেনে চলব।”


এর আগেও বিভিন্ন রাজ্য থেকে SIR প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠে এসেছে। বহু ভোটারের দাবি, নিয়ম মেনে ফর্ম পূরণ ও নথি জমা দেওয়ার পরেও তাঁদের হাজিরা দিতে বলা হচ্ছে। বিশেষ করে বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে এই প্রক্রিয়া বাড়তি হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ। আরো পড়ুন: মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...