মোদির গুজরাটে চোরাশিকার! উদ্ধার ৩৭টি বাঘ ছাল, ১৩৩টি নখ-দাঁত

Date:

Share post:

আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের বিভিন্ন জঙ্গলে সাফারিতে যান। বিদেশ থেকে আনা নতুন বিভিন্ন প্রজাতির পশু-পাখির সঙ্গে তাঁর ছবিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তাঁর এই পশুপ্রেম যে কার্যত লোক দেখানো তা আবার প্রমাণ হয়ে গেল মোদির নিজের রাজ্য গুজরাটে বন্যপ্রাণী নিয়ে ভয়ংকর অপরাধের ঘটনা সামনে আসতেই। সপ্তাহ দু’য়েক আগে গুজরাটের রাজপিপলার কাছে ধর্মেশ্বর মহাদেব মন্দিরেএ একটি ঘর থেকে বন দফতর ৩৭টি বাঘের ছাল, ১৩৩টি নখ ও দাঁত উদ্ধার করেছ। আরও পড়ুন: বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

জানা গিয়েছে, মাধবানন্দ নামের একজন বৃদ্ধ পুরোহিত মন্দিরের একটা ঘরে থাকতেন। বেশ কয়েকদিন আগে তিনি মারা গেলে কর্তৃপক্ষ ঘরটাকে ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয়। কিন্তু আচমকা কর্মীদের কিছু সন্দেহজনক মনে হলে তাঁরা বনদফতরে খবর দেন। সেই খবরের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেন রেঞ্জ ফরেস্ট অফিসার জিগনেশ সোনি এবং তাঁর দল। ঘটনাস্থলে গিয়ে একটি লোহার বাক্স ভেঙে ৩৭ টি বাঘের ছাল ও ১৩৩ টি নখ-দাঁত উদ্ধার করেছে। নর্মদার উপ-বন সংরক্ষক অভয় সিং-এর দাবি ছালগুলি আসল নয়। রং করা। তবে ফরেন্সিক পরীক্ষার জন্য হায়দ্রাবাদের সেলুলার এবং আণবিক জীববিজ্ঞান কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিশেষজ্ঞ মহলের মতে, ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থা শুধুমাত্র ইভেন্ট বা সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করার মাধ্যমে চলতে পারে না। মোদির রাজ্যে এমন অবৈধ কার্যকলাপ প্রকাশ্যে আসা সরকারের সংরক্ষণ নীতির বাস্তবতার প্রতি বড় প্রশ্ন তুলছে।

spot_img

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...