Friday, April 3, 2026

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

Date:

Share post:

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani 3 )পোস্টার। বন্দুক হাতে কামব্যাক শিবানী শিবাজি রায়ের। চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি কিন্তু হঠাৎই এগিয়ে এসেছে দিনক্ষণ। তাহলে কবে রিলিজ় হতে চলেছে ‘মর্দানি ৩’?

৩০ জানুয়ারি, ২০২৬ মুক্তি পেতে চলেছে ‘মর্দানি ৩’(Mardaani 3 )। রহস্য ও রোমাঞ্চে ভরা পোস্টার নিয়ে কৌতুহল এর শেষ নেই দর্শকের মধ্যে। পুলিশ অফিসারের ভূমিকায় রানির চমক দেখতে উৎসাহী ভক্তকুল। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘তিনি থামবেন না, যতক্ষণ না তিনি সবাইকে বাঁচান। রানি মুখার্জি এই ছবিতে একজন নির্ভীক পুলিশ হিসেবে ফিরে এসেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালে ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি তৈরী হয় এবং দ্বিতীয়টি ২০১৯ সালে মুক্তি পায়। দুটি ছবিই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। রানি এই ছবি সম্পর্কে জানিয়েছিলেন, এই চরিত্রটি তাঁর কাছে একটু বেশিই স্পেশাল। দেশকে রক্ষার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রমকারী পুলিশ অফিসারদের শ্রদ্ধাও জানিয়েছিলেন তিনি। রানি অনুরাগীরাও দীর্ঘদিন এই ছবিটির অপেক্ষায় ছিলেন। কিন্তু এবার সেই অপেক্ষার অবসান। অ্যাকশন, থ্রিলার ও আবেগের জমজমাট মিশ্রণ এই ছবি বক্স অফিসে কতটা ঝড় তোলে সেটাই এখন দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...