Saturday, April 4, 2026

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প: ট্রুথ হ্যান্ডেলে ঘোষণা করে দিলেন মার্কিন রাষ্ট্রপতি!

Date:

Share post:

জোর করে দেশে ঢুকে অপহরণ করে নিয়ে গিয়েছেন দেশের রাষ্ট্রপতিকে। তার জন্য নিজের দেশের কংগ্রেসে প্রবল সমালোচিত। কংগ্রেস (USA Congress) তাঁর এই অনৈতিক কাজের বিপক্ষে রায় দিয়েছে। তবে তাতে নিজের ঔদ্ধত্য কমানোর কোনও ইঙ্গিত দেননি ট্রাম্প (Donald Trump)। এবার নিজের ট্রুথ হ্যান্ডেলে নিজেকে ভেনেজুয়েলার (Venezuela) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি (acting president) ঘোষণা করে দিলেন ট্রাম্প।

মার্কিন কংগ্রেস ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরোধিতায় রায় দিয়েছে। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার দেশগুলির উপর আগ্রাসী নীতি জারি রেখেছেন, সেই সঙ্গে গ্রীনল্যান্ড নিয়ে মন্তব্যে গোটা ইউরোপকে খেপিয়ে তুলেছেন, তাতে প্রমাদ গুণছে আমেরিকা। ফলে নিজের দেশের কংগ্রেসেই নিন্দিত তিনি।

তাতে যে কুছ পরোয়া নেহি মনোভাব ট্রাম্পের, স্পষ্ট হয়ে গেল তাঁর ট্রুথ হ্যান্ডেলের প্রোফাইলে। ট্রুথ হ্যান্ডেলে (Truth handle)প্রোফাইলে ট্রাম্প নিজের সম্পর্কে এতদিন শুধুই নিজেকে আমেরিকার দুবারের রাষ্ট্রপতি হিসাবে জানিয়েছিলেন। এবার তার সঙ্গে যোগ করলেন, ২০২৬ জানুয়ারি থেকে ভেনেজুয়েলার (Venezuela) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি (acting President) হিসাবে। আবার সেই প্রোফাইলের (profile) ছবি তুলে শেয়ার করলেন নিজের ট্রুথ পেজে।

আরও পড়ুন : ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

ইতিমধ্যে প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার বন্দি ফার্স্ট লেডি সিলিয়া আডেলা মাদুরোকে নিয়ে। তাঁকেও অপহরণ করে তুলে নিয়ে গিয়েছিল আমেরিকা। এই পরিস্থিতিতে নিকোলাস মাদুরোর (Nocilas Maduro) বিচার প্রক্রিয়া চলছে। কিন্তু ফার্স্ট লেডির বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তবে কেন তাঁকে এখনও বন্দি রেখেছে আমেরিকা। প্রশ্নের এখনও কোনও উত্তর দেননি ট্রাম্প।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...