Saturday, April 4, 2026

বিজেপির দমননীতি তামিলনাড়ুতেও: সোমবার সিবিআই দফতরে থালাপতি বিজয়

Date:

Share post:

বিরাট জমায়েত করে বিপুল জনসমর্থন নিয়ে জনসভার আয়োজন করেছিলেন অভিনেতা থেকে রাজনীতির ময়দানে উঠে আসা থালাপতি বিজয় (Thalapathy Vijay)। কিন্তু জনসমর্থনের চাপ সামলাতে পারেনি তাঁর দল টিভিকে। আর তাতেই পোয়া বারো বিজেপির। পদপিষ্ট (stampede) হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় এবার সিবিআই (CBI) তদন্তে দিল্লিতে সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে বিজয়। সোমবার সিবিআই দফতরে তদন্তে সহযোগিতা করতে উপস্থিত হন তিনি।

তামিলনাড়ুতে (Tamilnadu) ডিএমকে (DMK) প্রশাসনকে পথ থেকে সরাতে নানা দমননীতি প্রয়োগের পথে হাঁটার চেষ্টা করেছে কেন্দ্রের বিজেপি সরকার। তার মধ্যেই সেখানে বিপুল জন সমর্থন নিয়ে উঠে এসেছে থালাপতি বিজয়ের টিভিকে। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র – উভয়ের বিরোধিতায় মাঠে নামা টিভিকে-কে থামাতে কোনও অস্ত্র প্রয়োগ করতে পারছিল না বিজেপি সরকার। এই পরিস্থিতিতে কারুরে পদপিষ্টের (Karur stampede) ঘটনায় চাপে টিভিকে (TVK)।

আরও পড়ুন : ভক্তদের ভিড়ে নাজেহাল বিজয়, বিমানবন্দরে পড়েই গেলেন থালাপতি!

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। বিজয়ের দল টিভিকে-র তরফেও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মামলা হয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নজরদারিতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য খোদ টিভিকে-র (TVK) প্রধানকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও টিভিকে-র তরফে জানানো হয়েছে তাঁদের তরফ থেকে তদন্তে সব রকম সহযোগিতা করা হবে। সেই জন্যই সোমবার ভোরে দিল্লি পৌঁছেও যান থালাপতি বিজয়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...