Sunday, April 5, 2026

খসড়া তালিকায় ‘মৃত’! ১০ ‘ভূত’কে কোচবিহারের সভামঞ্চে আনলেন অভিষেক, মোক্ষম খোঁচা কমিশনকে

Date:

Share post:

খসড়া ভোটার তালিকার ১০মৃতকে কোচবিহারের ব়্যাম্পে হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার, রণসংকল্প যাত্রায় কোচবিহারে সভা করছেন তৃণমূলের সেনাপতি। আর এদিন ফের সেই মঞ্চ থেকে বিজেপি-কমিশনকে একতিরে নিশানা করেন অভিষেক।

বারুইপুর, তাহেরপুরের পরে কোচবিহার (Coochbehar)- সভামঞ্চে ফের ‘ভূতদের’ হাঁটালেন অভিষেক। ২০২৪ সালে ব্রিগেডের মেগা সমাবেশের মতোই উন্মুক্ত ক্রস ব়্যাম্প করা হচ্ছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের রণসংকল্প যাত্রায়। এদিন ভোটার তালিকার ১০ ‘ভূত’কে সেই ব়্যাম্পে হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা দেন অভিষেক।

২ জানুয়ারি বারুইপুরের সভার প্রথম এই চমক দেখা যায়। অভিষেক ব্যাখ্যা দেন, ব়্যাম্পে ‘মৃত‘দের হাঁটাবেন বলেই এই ব্যবস্থা। এদিন, কোচবিহারের সভাতেও ১০জনকে উপস্থিত করেন হাঁটালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রশ্ন তোলেন, ১০জন দাঁড়িয়ে আছেন, তাঁদের দেখতে পাচ্ছেন? কিন্তু নির্বাচন কমিশন পাচ্ছে না। তাঁর এই জেলায় থাকা এই ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় রেখেছে বিজেপির নির্দেশ চলা কমিশন। তালিকায় রয়েছেন অশ্বিনী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুর্শিদ আলম, আজিজুর রহমান, তপন বর্মন-সহ ১০ জন।

কমিশনকে মোক্ষম খোঁচা দিয়ে অভিষেক বলেন, “এরা সবাই জীবিত, অথচ ভোটার তালিকায় এদের অস্তিত্ব নেই।” এর পরেই প্রশ্ন ছুড়ে তৃণমূলের সেনাপতি বলেন, মানুষের মৌলিক ভোটাধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টার জবাব দেবেন না?

কোচবিহারের SIR-এর নামে সাড়ে তিন লক্ষ মানুষকে নতুন করে নোটিশ ধরানো হয়েছে বলে অভিযোগ অভিষেক। তৃণমূলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “যাঁরা কমিশনের নোটিশ পেয়েছেন, তাঁদের সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, এটা দলের কর্মীদের নিশ্চিত করতে হবে। দিল্লির বিষয়টা আমরা বুঝে নেব।”

কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে। এটা শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার অধিকার বনাম বিজেপির লড়াই। কোনও বুথে যেন বিজেপি জিততে না পারে, এটা সুনিশ্চিত করতে হবে।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...