Thursday, June 25, 2026

রাজনীতির রঙ ভুলে শেষ শ্রদ্ধা সমীর পুততুণ্ডকে: দেহ দান এসএসকেএমে

Date:

Share post:

বাংলার রাজনীতি যে সবসময় সৌজন্য শেখায় তা আবার এক মৃত্যুর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে গেল। মঙ্গলবার প্রয়াত পিডিএস (PDS) নেতা সমীর পুততুণ্ডের (Samir Putatunda) শেষ যাত্রায় মিলে গেল বাম, কংগ্রেস, তৃণমূল। মৃত্যু যে কখনই অসৌজন্যের জায়গা হতে পারে না, প্রমাণ করে দিলে বাংলার তিন রাজনৈতিক দল।

রবিবার অনেক রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিডিএস নেতা সমীর পুততুন্ড। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বাম কংগ্রেস নেতারাও। মঙ্গলবার তাঁর শেষ যাত্রার আয়োজন করা হয়। সকালে তাঁর দেহ বেসরকারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় প্রথমে তাঁর বাড়িতে। এরপর মৌলালির দলীয় কার্যালয়ে শায়িত রাখা হয়। প্রবীণ নেতার মরদেহের প্রতি সেখানেই শ্রদ্ধা জানান বিভিন্ন দলের নেতারা।

আরও পড়ুন : প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সমীর পুততুণ্ডের শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও গণমঞ্চের তরফে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen), সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের, শিল্পী সৈকত মিত্র। দল তাঁকে বহিষ্কার করলেও মৃত্যুতে সিপিএমের শ্রদ্ধা অর্জন করেন সমীর পুততুণ্ড। সিপিআইএম (CPIM) নেতা রবিন দেব এদিন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস (Congress) রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার (Subhankar Sarkar)। দলীয় কার্যালয় থেকে প্রবীণ নেতার দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। মরণোত্তর দেহদানের অঙ্গীকারবদ্ধ ছিলেন তিনি।

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...