Friday, June 26, 2026

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

Date:

Share post:

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন দিয়ে খুনের অভিযোগ উঠল। তেলঙ্গানা পুলিশ প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে ডিসেম্বরের পঞ্চায়েত নির্বাচনে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই এই নৃশংস হত্যাকাণ্ড শুরু হয়েছে।

ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে সবর হয়েছে ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’-সহ একাধিক পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা। কামারেড্ডি জেলার ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান-সহ ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জানা যায়, গত বছরের ডিসেম্বরে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থীরা কুকুর ও বাঁদরের উপদ্রব কমানোর আশ্বাস দিয়েছিলেন। প্রতিশ্রুতিবদ্ধ হয়েই এবার গ্রাম থেকে কুকুর তাড়ানোর পরিবর্তে তাদের মেরে ফেলার চেষ্টা চলছে। অভিযোগ ওঠে মৃত কুকুরগুলিকে গ্রামের বাইরে পুঁতে দেওয়া হয়। পশু চিকিৎসকদের একটি দল ইতিমধ্যেই দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী ধরনের ইঞ্জেকশন দিয়ে পথকুকুরদের মারা হচ্ছে বার বার সেই বিষয়ে বিস্তারিত জানতে ফরেনসিক ল্যাবের সাহায্য নিচ্ছে পুলিশ। অভিযুক্তদের তদন্তকারীদের তরফে নোটিশ দেওয়া হয়েছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...