Tuesday, April 7, 2026

খসড়া তালিকা প্রকাশ না করলে গণ-আন্দোলন বাংলা থেকে দিল্লি: নন্দীগ্রামে হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকা প্রকাশ না করলে তৃণমূল গণ-আন্দোলন গড়ে তুলবে। শুধু কলকাতায় নয়, আন্দোলন আছড়ে পড়বে দিল্লিতেও। বৃহস্পতিবার নন্দীগ্রামে (Nandigram) দাঁড়িয়ে হুঙ্কার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তাঁর কথায়, গুজরাট আর উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের গুলিয়ে ফেলছে। আন্দোলন শুরু হলে বুঝবে বাংলার মাটি কী জিনিস আর তারা কোন ধাতু দিয়ে তৈরি! যারা নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত সকলের উপর চাপ তৈরি করছে।

এরপরই তোপ দেগে অভিষেক বলেন, আবেদন করছি সকলে শান্ত থাকুন। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। যত নোটিশ পাঠাবে তত বিজেপি হারবে। এর পরেই অভিষেক প্রশ্ন তোলেন, উত্তরপ্রদেশে কেন মাইক্রো অবজারভার নেই? চুরি করতে গিয়ে চোর ধরা পড়েছে। দলবদলু বিজেপি বিধায়কের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, মানুষ অরিজিনালের পক্ষে থাকবে। ডুপ্লিকেটের পক্ষে থাকবে না। মানুষ আমার কাছে দাবি রাখলে আমার সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর আমি। আমার লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কোনও উন্নয়ন মূলকপ্রকল্প এলে রেড কার্পেট পেতে আনব।

২০২১-২৬ পাঁচ বছরে নন্দীগ্রামের (Nandigram) জন্য কী এনেছে? পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেনি। ভীমচন্দ্র বারিকের মৃতদেহ আনার সাহস দেখায়নি। এসআইআরের নাম করে ৮ জন মারা গিয়েছে— এই মৃত্যুর দায় কার? হিন্দু, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে এদের মধ্যে। কারও বাড়িতে বিজেপির কেউ গেছে? তোপ দাগেন অভিষেক।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...