Thursday, February 26, 2026

রাজ্যে নতুন ৯টি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্ট্যাচিউট অনুমোদন

Date:

Share post:

রাজ্যের নয়টি নতুন বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম বিধি’ বা ফার্স্ট স্ট্যাচিউট কার্যকর হল। রাজ্যপাল তথা আচার্য ড. সি ভি আনন্দ বোস (DR. C. V. Ananda Bose) আনুষ্ঠানিক ভাবে স্ট্যাচিউটে অনুমোদন দিয়েছেন। এর ফলে ওই বিশ্ববিদ্যালয়গুলি (New University) স্বাধীন ভাবে প্রশাসনিক বিষয়, পঠন পাঠন পরিচালনা করতে পারবে। যে বিশ্ববিদ্যালয়গুলির বিধি অনুমোদন পেল, সেগুলি হল— কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামের সিধু-কানহু রামচন্দ্র মুর্মু বিশ্ববিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়।

উচ্চশিক্ষা দফতর সূত্রে জানা গেছে, কোনও নতুন বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য নিজস্ব প্রথম বিধি অপরিহার্য। এই বিধির মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিকাঠামো, উপাচার্য নিয়োগ পদ্ধতি, অ্যাকাডেমিক কাউন্সিল, ফিনান্স কমিটি, সিন্ডিকেট, পরীক্ষা ব্যবস্থা এবং কর্মী নিয়োগ সংক্রান্ত নিয়মাবলি নির্ধারিত হয়। বিধি অনুমোদনের অভাবে এতদিন পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়গুলিতে একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত অস্থায়ী ব্যবস্থার মাধ্যমে চলছিল। আরও পড়ুন: ফের এসআইআরের চাপে যাদবপুরে অস্বাভাবিক মৃত্যু বিএলও’র

রাজ্যপালের অনুমোদনের পর এবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করা যাবে। দ্রুত উপাচার্য নিয়োগ, স্থায়ী রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ, অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাউন্সিল গঠন এবং নতুন কোর্স চালুর পথও প্রশস্ত হল। উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়গুলির অনেকগুলিই গত কয়েক বছরে আইন পাশের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও বিধি অনুমোদন না হওয়ায় কার্যত সীমিত ক্ষমতায় পরিচালিত হচ্ছিল। ফলে শিক্ষক নিয়োগ, পাঠ্যক্রম অনুমোদন কিংবা আর্থিক সিদ্ধান্তে বারবার প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল।

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...