Tuesday, April 7, 2026

‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে আজ পশ্চিম মেদিনীপুরে অভিষেক, সভায় রেকর্ড জমায়েতের সম্ভাবনা

Date:

Share post:

ডায়মন্ড হারবারের গন্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গেছে নন্দীগ্রামে। বৃহস্পতিবার সেখানে স্বাস্থ্য শিবির পরিদর্শনের পর শুক্রবার পশ্চিম মেদিনীপুরে ‘রণসংকল্প সভা’ করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন দুপুরে মেদিনীপুর কলেজিয়েট মাঠে হবে রেকর্ড জমায়েতের আশা জেলা তৃণমূলের (TMC)। ছাব্বিশের নির্বাচনের আগে যেভাবে জেলায় জেলায় পৌঁছে কেন্দ্র ও কমিশনকে একযোগে নিশানা করছেন অভিষেক, এদিনও তার ব্যাতিক্রম হবে না বলে মনে করা হচ্ছে।

অভিষেকের ‘রণসংকল্প যাত্রা’ উপলক্ষে মেদিনীপুর কলেজিয়ট মাঠে সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের পেছনেই রয়েছে অস্থায়ী হেলিপ্যাড।দলীয় পতাকা, ফ্লেক্স ও হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে প্রধান সড়ক থেকে অলিগলি। শুক্রবার সকালেও পুরসভার ২৫টি ওয়ার্ডে যুব তৃণমূলের উদ্যোগে টোটো নিয়ে চলছে মাইক প্রচার।মেদিনীপুর, ঘাটাল সাংগঠনিক জেলার কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের জমায়েতে থাকবে এদিন। অভিষেক কী বার্তা দেন, সে দিকে নজর থাকবে।

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...