মহাকাল মন্দিরের শিলান্যাস থেকে সার্কিট বেঞ্চের উদ্বোধন, আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন। এদিন মাটিগাড়াতে মহাকাল মন্দিরের (Mahakal Temple) শিলান্যাস করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য ও পর্যটন মানচিত্রকে আরও সমৃদ্ধ করতেই এই মন্দির নির্মাণ প্রকল্প। এরপর শনিবার অর্থাৎ ১৭ জানুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের নতুন সার্কিট বেঞ্চের উদ্বোধনও করবেন তিনি। এ ছাড়াও বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন মমতা।
Sponsored


Sponsored

ডিসেম্বরের শেষে নিউটাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন। জমিও চিহ্নিত করা হয়ে গেছে বলে জানিয়েছিলেন তিনি। সবথেকে বড় শিবমন্দির তৈরি করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন এবার সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় সাজ-সাজ রব। মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
9h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
10h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
11h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
12h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
13h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
13h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
13h ago
