Thursday, April 9, 2026

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

Date:

Share post:

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। নিজের পরিচিত মেজাজে হারমোনিয়াম নয়, বরং সিন্থেসাইজারের রিদম বক্সের তালে পা মিলিয়ে এক নতুন গান বাঁধলেন ‘গানওয়ালা’। গানের ছত্রে ছত্রে যেমন ছিল ছন্দের দোলা, তেমনই ছিল এক তীক্ষ্ণ রাজনৈতিক আহ্বান।

সিন্থেসাইজারের বোতাম টিপে একটি বিশেষ তাল সেট করে তিনি গেয়ে উঠলেন, “দিল তনক তনক করে লাফিয়ে উঠল তাই, চলো বিজেপি তাড়াই।” এই ছোট্ট একটি পংক্তি বারবার আউড়ে সুমন বুঝিয়ে দিলেন, আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর অবস্থান ঠিক কোথায়।

উল্লেখ্য, কবীর সুমন বরাবরই তাঁর রাজনৈতিক মতাদর্শ নিয়ে অকপট। গানের মধ্য দিয়ে প্রতিবাদের ভাষা খুঁজে নেওয়া তাঁর কাছে নতুন কিছু নয়। তবে এই ছোট ভিডিওটির বিশেষত্ব হল এর সহজবোধ্য সুর আর সরাসরি বার্তা। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় লাইক আর শেয়ারের বন্যা বয়ে গেছে। নেটাগরিকদের একাংশের মতে, লোকগানের ধাঁচে এই গানটি সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে যাবে। নির্বাচনের আগে এই ধরনের প্রচার পদ্ধতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সিন্থেসাইজারের আধুনিক সুর আর সুমনের শাণিত কণ্ঠ— এই দুয়ের মিশেলে এই নতুন গানটি এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।

আরও পড়ুন- নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

_

_

_

_

_

_

_

Related articles

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...