Sunday, June 28, 2026

উত্তর থেকেই দক্ষিণের পরিবহনে নয়া পদক্ষেপ, সিএনজি সরকারি বাসের উদ্ধোধন মমতার

Date:

Share post:

শুক্রবার থেকে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banarjee)। শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিল্যানাস করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই পরিবেশবান্ধব ১৩টি সিএনজি সরকারি বাসের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এই বাসগুলি চলবে দুর্গাপুর ডিপো থেকে। দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসস্ট্যান্ডে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলাশাসক পন্নাভালাম এস, এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত, মহকুমা শাসক সুমন বিশ্বাস-সহ প্রশাসনের আধিকারিকরা।

এসবিএসটিসি সূত্রে জানা গেছে, দুর্গাপুর–কলকাতা, দুর্গাপুর–বহরমপুর, বর্ধমান–কলকাতা, বর্ধমান–করুণাময়ী, বর্ধমান–কৃষ্ণনগর, আসানসোল–কৃষ্ণনগর, আরামবাগ–কলকাতা, আরামবাগ–তারাপীঠ, বাঁকুড়া–সিউড়ি ও দুর্গাপুর–ঝাড়গ্রাম রুটে এই বাসগুলি চলবে। নতুন পরিষেবায় দুর্গাপুর ও পার্শ্ববর্তী জেলার যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রশাসনের।

পরিবহন শিল্পে বরাবরই জোর দিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সড়ক পথে যাতে দ্রুত মানুষ যাতায়াত করতে পারে সেই বিষয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবারের বাস পরিষেবা দক্ষিণের জেলাগুলিতে পরিবহনের ক্ষেত্রে নয়া পালক জুড়ল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...