Tuesday, April 7, 2026

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

Date:

Share post:

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন স্মৃতি, এবার নাম লেখালেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার দলে।

ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের(Manchester Super Giants) হয়ে ‘দ্য হান্ড্রেড’ খেলবেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ইংল্যান্ডের টি২০ লিগে সঞ্জীব গোয়েঙ্কার দলের হয়ে মাঠে নামবেন তিনি। নিলামের আগে সরাসরি তাঁকে সই করিয়েছেন ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস কর্তৃপক্ষ।এর আগে ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত সাদার্ন ব্রেভসের হয়ে ইংল্যান্ডে ১০০ বলের ক্রিকেটে খেলেছেন মন্ধানা। গত মরশুমে তাঁকে এই প্রতিযোগিতায় দেখা যায়নি।

২০২৬ সালের উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছেন। টপ অর্ডারে রান করছেন। মান্ধানা দলে যোগ দেওয়ায় অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই এগিয়ে গেল ম্যানচেস্টার সুপার জায়ান্টস। টপ অর্ডারে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেল। দলকে এবার ঢেলে সাজাচ্ছেন গোয়েঙ্কা। অস্ট্রেলিয়ান মেগ ল্যানিং ও ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোফি একিলস্টন তো আছেন সঙ্গে যোগ দিলেন স্মৃতিও।

আগামী ২১ জুলাই থেকে শুরু হবে ‘দ্য হান্ড্রেড’, ১৬ অগাস্ট পর্যন্ত এই লিগ চলবে। চলতি বছরে আছে টি২০ বিশ্বকাপ, বর্তমানে WPL-এ ভালো ছন্দে আছেন স্মৃতি।

Related articles

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...