Wednesday, April 8, 2026

বেলডাঙার পরিযায়ী শ্রমিক খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি! হেমন্ত সোরেনকে ফোন অভিষেকের

Date:

Share post:

ঝাড়খণ্ডে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক খুন। এ নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের(Hemont Soren) সঙ্গে ফোনে যোগাযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisek Banarjee)। বললেন বেলডাঙার পরিযায়ী খুনে কড়া শাস্তি দিতে হবে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে তাঁর রাজ্যের পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্রুত অভিযুক্তদের ধরা হবে।

ঝাড়খণ্ডে কাজের জন্য গিয়েছিলেন মুর্শিদাবাদের বেলডাঙা থানার কুমারপুর পঞ্চায়েতের সুজাপুর তালপাড়ার বাসিন্দা আলাউদ্দিন শেখ। পাঁচ বছর আগেই সেই রাজ্যে যান এই যুবক। সেখানে ফেরিওয়ালার কাজ করতেন। গ্রামে গ্রামে ফেরি করার সময় হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। আতঙ্কের কথা বাড়ির সদস্যদের ফোনেও জানিয়েছিলেন আলাউদ্দিন। বৃহস্পতিবার বিকেলেও পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। পরে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া মেলে। শুক্রবার সকালে বাড়িতে খবর আসে, মৃত্যু হয়েছে আলাউদ্দিনের। ঘর থেকে মিলেছে গলায় ফাঁস দেওয়া দেহ।

এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা বিক্ষোভ হয়েছে মুর্শিদাবাদের রাস্তায়। আটকে ছিল ট্রেন, বাস, লরি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শান্ত হওয়ার জন্য আবেদনও জানিয়েছেন। বলেছেন, মৃতের পরিবারের পাশে রয়েছেন তাঁরা। যা ঘটেছে তা অনভিপ্রেত। এই ঘটনার বিচার হবে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...