Thursday, April 9, 2026

বেলডাঙায় অশান্তির ঘটনায় গ্রেফতার ৩০! সাংবাদিকদের সতর্ক থাকার বার্তা পুলিশ সুপারের 

Date:

Share post:

বেলডাঙায় তাণ্ডবের ঘটনার পর এখনও পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান মুর্শিদাবাদের পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি আশ্বস্ত করেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।

পুলিশ সুপার জানান, সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাঁর কথায়, ওই ঘটনায় ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে চারজনকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। নির্দিষ্ট ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। পাশাপাশি আরও ৩০ জনকে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের প্রত্যেককেই ভিডিয়োর মাধ্যমে চিহ্নিত করে আদালতে তোলা হবে। অভিযুক্তদের শনাক্তকরণের কাজ তদন্তকারী আধিকারিকেরা চালিয়ে যাচ্ছেন।

এখনও পর্যন্ত অভিযুক্তদের কোনও রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার। নিহত পরিযায়ী শ্রমিকের মৃত্যুর তদন্তে একটি বিশেষ টিম ঝাড়খণ্ডে পাঠানো হয়েছে। ওই মৃত্যুকে কেন্দ্র করেই শুক্রবারের পর শনিবারও বেলডাঙা জুড়ে উত্তেজনা ছড়ায়।

কুমার সানি রাজের মতে, শনিবারের বিক্ষোভ মূলত অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই করা হয়েছিল। সেই কারণেই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। শনিবার ফের বড়ুয়া মোড়ে কয়েকশো মানুষ জমায়েত হলে নতুন করে অশান্তি শুরু হয়।

সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার সাংবাদিকদের সতর্ক থাকার বার্তাও দেন। তিনি বলেন, বেলডাঙার ঘটনায় সাংবাদিক আক্রান্ত হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরিযায়ী শ্রমিকদের আবেগের কথা তুলে ধরে তিনি অনুরোধ করেন, সংবেদনশীল এলাকায় সংবাদ সংগ্রহের সময় যেন সাংবাদিকেরা সতর্ক থাকেন এবং কোনও উস্কানিমূলক প্রশ্ন বা মন্তব্য থেকে বিরত থাকেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সব রকম ব্যবস্থা নিচ্ছে বলেও আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন – ভিড়ের মাঝেই অসুস্থ কর্মী! অভিভাবকের মতো আগলালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...