Saturday, March 21, 2026

ফের উড়ানে বোমাতঙ্ক ফিরল: জরুরি অবতরণ ইন্ডিগো-র বিমানের

Date:

Share post:

রবিবার সকালে বোমাতঙ্ক ছড়াল দিল্লি থেকে বাগডোগরাগামী ইন্ডিগোর (Bomb threat in Delhi Bagdogra Flight) একটি উড়ানে। বিমানের বাথরুমে টিস্যু পেপারে লেখা হুমকি বার্তা মেলার পরই সতর্কতা জারি করা হয়। কোনও ঝুঁকি না নিয়ে মাঝপথে লক্ষ্ণৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ওই ফ্লাইটটি। বিমানে থাকা ২৩৮ জন যাত্রী ও ক্রু—সবাই সম্পূর্ণ নিরাপদে আছেন, জানানো হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের তরফে।

ইন্ডিগোর 6E-6650 নম্বরের ওই উড়ানটি দিল্লি থেকে বাগডোগরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে খবর আসে যে, বিমানের ভিতরে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। এরপরই গন্তব্য বদলে লক্ষ্ণৌয়ে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৯টা ১৭ মিনিট নাগাদ নিরাপদে অবতরণ করে বিমানটি। আরও পড়ুন: SIR: লক্ষ্মী-শামির পর শুনানিতে তলব, কমিশনের সিদ্ধান্তে গর্জে উঠলেন নবি

লক্ষ্ণৌ বিমানবন্দরে নামার পর ফ্লাইটটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। দ্রুত নামিয়ে আনা হয় যাত্রীদের। পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বম্ব স্কোয়াড এসে বিমানের ভিতরে ও চারপাশে তল্লাশি শুরু করে। যাত্রীদেরও আলাদা করে স্ক্রিনিং করা হয়।

পুলিশের এক আধিকারিক জানান, বাথরুমে পাওয়া হুমকি বার্তার সূত্র ধরেই এই পদক্ষেপ করা হয়েছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। সতর্কতার খাতিরে বিমানবন্দর জুড়ে তল্লাশি চলছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গত বছর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত টানা ছয় মাসের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বিমানে বোমার হুমকি পাওয়া গিয়েছিল। তা নিয়ে যথেষ্ট মুখ পুড়েছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে। চলতি বছরের শুরুতে ফের বোমার হুমকির ঘটনা সেই স্মৃতিকেই উস্কে দিচ্ছে।

Related articles

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...