Sunday, April 12, 2026

জামিনই প্রাপ্য, ব্যতিক্রম নয়: উমর-সারজিলের জামিনের পক্ষে প্রাক্তন প্রধান বিচারপতি

Date:

Share post:

যে কোনও বিচারের ক্ষেত্রে জামিন আইনসঙ্গত পথ, কোনও ব্যতিক্রম নয়। বরাবর দেশের প্রধান বিচারপতির পদে থাকাকালীন এই বক্তব্যকে তুলে ধরেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud, former CJI)। এবার জেএনইউ-এর ছাত্র উমর খালিদ (Umar Khalid) ও সারজিল ইমামের (Sharjeel Imam) জামিনের ক্ষেত্র সেই একই কথা জানালেন চন্দ্রচূড়। জামিন (bail) দেওয়ার জন্য প্রধান বিচারপতির আসনে থেকে একাধিকবার যেসব পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন সেই পদক্ষেপের উল্লেখ তিনি করেন নিজের বক্তব্যের সপক্ষে।

বর্তমান স্বৈরাচারী বিজেপি সরকারের আমলে দেশদ্রোহিতার আইনে গ্রেফতার হওয়া জেএনইউ-এর (JNU) দুই পড়ুয়া উমর খালিদ ও সারজিল ইমামের জামিন ঘিরে বিজেপির আত্মসম্মানের লড়াই চলছে। দেশের বাইরে থেকেও যেখানে উমরের সংগ্রামকে সমর্থন জানানো হয়েছে, সেখানে ভারতে তারা দেশদ্রোহীতার অপরাধে দুষ্ট। কিন্তু সেই অভিযোগ কখনওই তাঁদের জামিনের বিরোধী হতে পারে না, দাবি প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের।

আরও পড়ুন : মিলল না জামিন: উমর খালিদ, সারজিল ইমাম বাদে বাকিদের জামিনের সুপ্রিম নির্দেশ

রাজস্থানের জয়পুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন প্রধান বিচারপতি দাবি করেন, তাঁরা দুজন পাঁচ বছর ধরে জেলে রয়েছেন। আদালতকে আমি সমালোচনা করছি না। তারা জামিনের শর্ত নিয়ে নির্দেশ দিতে পারেন যাতে কোনওভাবেই তা লঙ্ঘন না হয়। কিন্তু এই বিষয়টি তাদের নজরে রাখতেই হবে যাতে ওই দুজন যথাযথ বিচার পায়। এবং যদি যথাযথ বিচার (trial) বর্তমান পরিস্থিতিতে দেওয়া সম্ভব না হয় তবে আইন বলছে তারা জামিনের (bail) দাবিদার। জামিন এখানে ব্যতিক্রম নয়।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...