Sunday, April 12, 2026

শুরু হচ্ছে সৌরভের বায়োপিকের শুটিং, ইডেন পরিদর্শন পরিচালকের

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকায় যখন প্রিটোরিয়া ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়(Sourav Ganguly )তখন তাঁর ভক্তদের জন্য সুখবর। আগামী মার্চ মাসেই শুরু হতে চলেছে মহারাজের বায়োপিকের শুটিং।

ইডেন পরিদর্শন করেন সৌরভের(Sourav Ganguly)বায়োপিকের পরিচালক বিক্রমাদিত্য মোতোয়ানি। তাঁর সঙ্গে ছিলেন প্রোডাকশনের অন্য সদস্যরাও। তাঁরা ইডেন ঘুরে দেখেন। সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

দীর্ঘদিন ধরেই এই সিনেমার প্রি-প্রোকাডশন সংক্রান্ত কাজ চলছে। নতুন বছরের শুরুতেই সেই কাজ প্রায় শেষ। এবার শুটিং পর্ব শুরু হবে। জানা গিয়েছে টি২০ বিশ্বকাপ শেষ হলে মার্চের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হবে। প্রথম পর্বের শুটিং হবে মুম্বইয়ে। তবে কলকাতায় শুটিংয়ের অনেকটা হবে। এমনকি ইংল্যান্ডেও শুটিং রয়েছে। সৌরভের পাকিস্তান সফরের অংশটা মুম্বইতেই সেট তৈরি করা হবে।

সৌরভের নাম ভূমিকায় অভিনয় করবেন রাজকুমার রাও। তবে কৌতূহল তুঙ্গে ডোনার চরিত্র কে করবেন তা নিয়ে। মিমি চক্রবর্তীর নাম শোনা যাচ্ছিল কিন্ত সেটা চূড়ান্ত হবে সৌরভ দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনার পর। চলতি মাসের শেষে দেশে ফিরবেন মহরাজা।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...