Friday, June 12, 2026

SSC-র বয়সে ছাড় সংক্রান্ত মামলায় হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী সুপ্রিম-স্থগিতাদেশ

Date:

Share post:

SSC-র বয়সে ছাড় সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা সুযোগ পাননি, তাঁরা নতুন প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন- বলে নির্দেশ দিয়েছিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সোমবার সেই নির্দেশই স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ।

২৬ হাজার চাকরি বাতিল মামলায় শীর্ষ আদালত যাঁরা দাগি নন (Unattended), তাঁরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়সের সীমা পেরিয়ে গেলেও তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এই রায়ের ব্যাখ্যা চেয়ে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় চেয়েছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। হাই কোর্টের বিচারপতি (Calcutta High Court) অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হয়।
আরও খবরআগে আত্মসমর্পণ: হাই কোর্টের নির্দেশ বহাল রেখে BDO প্রশান্ত বর্মণকে সুপ্রিম নির্দেশ

১২ ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা জানান, স্কুল সার্ভিস কমিশন (SSC) আলাদা করে ‘দাগি’ নন অর্থাৎ ‘Unattended’-দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। ফলে যাঁদের নাম দাগির তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রেও সুপ্রিম নির্দেশ প্রযোজ্য হবে। অর্থাৎ বয়সের কারণে কাউকে নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট মামলা দায়ের হয়। এদিন কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। এই মামলার পরবর্তী শুনানি মার্চ মাসে। তার আগে সব পক্ষকে হলফনামা জমা দিতে হবে নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে তৃণমূল সাংসদ তথা বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত। কারণ, রাজ্যও এটাই চেয়েছিল। কারণ, একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের মুখে। জানুয়ারিতেও একটি নিয়োগ প্রক্রিয়া হয়েছে। এই পরিস্থিতিতে ২লাখ ৬০হাজারকে সুযোগ দিতে হলে পুরো প্রক্রিয়া বিঘ্নিত হত।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...