Friday, June 12, 2026

লিভইন পার্টনারকে খুন করে দেহ ট্রাঙ্কে ভরার অভিযোগ অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে

Date:

Share post:

লিভইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ট্রাঙ্কে ভরে রাখার অভিযোগ উঠল এবার এক অবসরপ্রাপ্ত রেলকর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, দেহ ট্রাঙ্কে রেখে সেটাতে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত রাম সিংহ পারিহার ( Ram Singh Parihar)। কিছুটা ভস্ম উত্তরপ্রদেশের ঝাঁসিতে নদীতে ফেলে দেন। ট্রাঙ্কে পরে থাকা বাকি অংশ নিজের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে পাঠানোর সময়েই পুলিশের নজরে আসে বিষয়টি। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত ফেরার।

জানা গিয়েছে,পারিহারের দুই স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী ঝাঁসির সিপরি বাজার এলাকায় থাকেন এবং দ্বিতীয় স্ত্রী কোতওয়ালি এলাকায় থাকেন। কিন্তু তারপরেও পারিহার প্রীতি নামে ৩৫ বছরের এক মহিলার সঙ্গে থাকতেন। পারিহারের থেকে টাকা দাবি করতেন প্রীতি। লক্ষাধিক টাকা নেওয়ার পরেও টাকা চাওয়ায় তাঁকে পারিহার খুন করেন বলে জানিয়েছেন পারিহারের দ্বিতীয় স্ত্রী।

পুলিশ সূত্রে খবর, বছরের শুরুতে প্রীতিকে খুনের পরে দেহ ট্রাঙ্কের ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে দেন অভিযুক্ত। ভস্মীভূত দেহের কিছু অংশ বস্তায় ভরে নদীতে ফেলে দেন এবং বাকি অংশ ট্রাঙ্কে ভরে দ্বিতীয় স্ত্রী গীতার বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। শনিবার রাতে গীতা এবং তাঁর পুত্র নিতিনকে ডেকে পাঠান তিনি। নিতিন কয়েক জন বন্ধুকে নিয়ে এলে তিনি গাড়ি ডেকে ট্রাঙ্ক ও নিতিনদের সেটাতে তুলে দেন। ট্রাঙ্কটি গীতার বাড়িতে নামিয়ে দেওয়ার পরে সেই গাড়ির চালক জয়সিংহ পালের সন্দেহ হলে তিনিই থানায় খবর দেন।

পুলিশ গীতার বাড়ি পৌঁছে ট্রাঙ্কটি খুলতেই ভস্মীভূত দেহাবশেষ বেরিয়ে আসে। দ্রুত ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করে। ঝাঁসির পুলিশ সুপার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, মূল অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। নিতিন-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত মৃতার প্রাক্তন স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...