Friday, June 12, 2026

অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায়, ভর্তি বেসরকারি হাসপাতালে

Date:

Share post:

ফের অসুস্থ বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Roy )। কলকাতার এক বেসরকারি হাসপাতালে আপাতত ভর্তি রয়েছেন তিনি। রবিবার রাতে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে সেখানে খাওয়াদাওয়া করেন তিনি। এরপর বাড়ি ফিরে হঠাৎ অসুস্থবোধ করেন সৌগত রায় (Sougata Roy)। দ্রুত তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন সাংসদ।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি এবং ২০২৫ সালের জুন মাসে acute delirium, Wernicke’s Encephalopathy-এর মতো সমস্যায় ভুগেছিলেন। আপাতত পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। গত বছর জুলাই মাসে দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার আগে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। বেলঘরিয়ার হাসপাতাল এবং পরে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেই সময়ে পেসমেকার বসে। তাঁকে রাইস টিউব দিয়ে খাওয়াতে হয় সেই সময়ে।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...