Saturday, June 13, 2026

অক্ষয়- টুইঙ্কলের গাড়ির সঙ্গে অটোর ধাক্কা, উদ্বেগ অনুরাগীদের

Date:

Share post:

বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার। সোমবার রাতে মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন তারকা যুগল। সেইসময় জুহুর কাছে দ্রুতগতিতে আসা একটি অটো হঠাৎই ধাক্কা দেয় তাঁদের কনভয়ের গাড়িকে। যুগলে অন্য গাড়িতে থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন তাঁরা। তবে উদ্বেগ কাটছে না অনুরাগীদের। দুর্ঘটনায় অটো গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ক্ষতিপূরণ দাবি করেছে অটো চালকের পরিবার।

মুম্বই পুলিশ সূত্রে জানা গেছে সোমবার রাত ৯ টা নাগাদ জুহুর কাছে হঠাৎই সস্ত্রীক অক্ষয়ের কনভয়ের সামনের মার্সিডিজ গাড়িতে একটা অটো এসে সজোরে ধাক্কা দেয়। ফলে নিয়ন্ত্রণ সামলাতে না পেরে রাস্তার পাশে উল্টে যায় গাড়িটি। মুহুর্তের মধ্যে দুমড়ে মুছড়ে যায় অভিনেতার গাড়িটি, পাশাপাশি অটোটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। অটোচালক এবং সেখানে থাকা এক যাত্রী দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। দুটি গাড়িকেই উদ্ধার করে তাঁরা। তারকা দম্পতিকে নিরাপদে বাড়ি পোঁছে দেওয়ার ব্যবস্থাও করে দেওয়া হয়। জানা গিয়েছে অটোতে একজন যাত্রীও ছিলেন। চালক এবং যাত্রী দুজনেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। অটো চালককে জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। এমনকি সিসিটিভি ফুটেজও দেখা হচ্ছে। আহত চালকের ভাই বলিউডের খিলাড়ি কাছ থেকে দাদার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েছেন বলে জানা গেছে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...