Monday, April 13, 2026

জেতার তিনমাসের মধ্যে রেলের দাবি নিয়ে দিল্লি যাব: পুরুলিয়ায় আশ্বাস অভিষেকের

Date:

Share post:

কলকাতা-পুরুলিয়া কিংবা পুরুলিয়া-হাওড়া রুটে রেলের অস্বাভাবিক দেরি এবং নতুন কোনও রেল প্রকল্প না আসায় স্থানীয় বিজেপি সাংসদকে পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তুলোধোনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জ্যোতির্ময় সিং মাহাতকে নিশানা করে তিনি বলেন, মোদি সরকারের ১১ বছরে সাংসদ হিসেবে তিনি জেলার জন্য কী করেছেন? চক্রধরপুর এক্সপ্রেস বা পুরুলিয়া এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন নিয়মিত ৮-১০ ঘণ্টা দেরিতে চলে। আরও পড়ুন: WBCS আধিকারিকদের পদোন্নতিতে বিশেষ উদ্যোগ রাজ্যের

একটা ট্রেনই যদি সময়ে হাওড়া পৌঁছাতে না পারে, তা হলে এত বছরে সাংসদ কী করলেন?— এই প্রশ্নও ছুঁড়ে দেন তিনি। এর পরই তিনি পুরুলিয়াবাসীকে আশ্বস্ত করে বলেন, রাত ১০টার ট্রেন পরের দিন ভোরে পৌঁছনো— এটা আর বরদাস্ত করা হবে না। আমি কথা দিচ্ছি, এবার তৃণমূল সরকারে আসলে তার তিন মাসের মধ্যে ২০ সদস্যের প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে পুরুলিয়ায় ট্রেনের সমস্যার সমাধান করব।

Related articles

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...