Friday, June 12, 2026

বোমা মেরে পুরীর জগন্নাথ মন্দির ওড়ানোর হুমকি! বাড়ল নিরাপত্তা 

Date:

Share post:

সকাল সকাল পুরীর জগন্নাথ ধামে বোমাতঙ্ক (Bomb threat in Puri Jagannath Temple)। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে বলে সোশ্যাল মিডিয়ায় হুমকি নজরে আসে পুলিশের। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। বোমার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুরীর মন্দিরে আগত ভক্তদের সরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ফেসবুকে হুমকি পোস্টের জন্য একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। যে মহিলার অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছিল তিনি গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এও দাবি করেছেন যে, কোনও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে একটি ভুয়ো ইউজার আইডি তৈরি করে হুমকি দিয়েছে। ইতিমধ্যেই পুরীর সাইবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত মন্দিরের ভেতর বা ওই এলাকা থেকে কোনও বোমা মেলেনি।

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...