Monday, April 13, 2026

জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

Date:

Share post:

রাজ্যে জমি ও সম্পত্তি সংক্রান্ত নথি সংরক্ষণের ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা স্তরে বিশেষ তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। অর্থ দফতরের অধীন রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ অধিদফতরের মাধ্যমে এই নতুন পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রগুলির নাম হবে ‘ইন্টেলিজেন্ট রেকর্ড আর্কাইভাল সেন্টার’।

রাজ্যের বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসে ছড়িয়ে থাকা বহু পুরনো ও মূল্যবান নথিকে একত্রিত করে সুরক্ষিত ও সুসংগঠিতভাবে সংরক্ষণ করাই এই তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ে তোলার মূল উদ্দেশ্য। বর্তমানে বহু অফিসে কয়েক দশক পুরনো দলিল সীমিত জায়গায় হাতে-কলমে সংরক্ষিত রয়েছে। ফলে নথি নষ্ট হওয়ার ঝুঁকি যেমন রয়েছে, তেমনই প্রয়োজনের সময়ে দ্রুত তা খুঁজে পেতে সমস্যায় পড়তে হয় অফিসগুলিকে।

প্রশাসনের বক্তব্য, নতুন আর্কাইভাল সেন্টার চালু হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে। প্রতিটি জেলায় রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ অধিদপ্তরের যে ফিল্ড অফিস রয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে জমে থাকা নথি পর্যায়ক্রমে এই কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে স্থানান্তর করা হবে। বিপুল পরিমাণ নথি সংরক্ষণের জন্য পরিকল্পিত ও মানসম্মত পরিকাঠামো গড়ে তোলা হবে বলেই জানিয়েছেন আধিকারিকরা।

এই কেন্দ্রীভূত সংরক্ষণ ব্যবস্থার ফলে প্রশাসনিক কাজের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। সরকারি যাচাই, অডিট কিংবা আইনি প্রয়োজনে প্রয়োজনীয় নথি দ্রুত পাওয়া যাবে। পাশাপাশি রেজিস্ট্রেশন অফিসগুলির উপর চাপও কমবে, কারণ বারবার ফাইল সরানো কিংবা হাতে খোঁজার প্রয়োজন থাকবে না।

প্রকল্পটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং সম্পূর্ণ কাজ শেষ হতে সময় ধরা হয়েছে ২৪ মাস। এই সময়ের মধ্যে যাতে পরিষেবা ব্যাহত না হয়, সে দিকেও বিশেষ নজর রাখার কথা জানিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের লক্ষ্য, রেজিস্ট্রেশন পরিষেবাকে আরও আধুনিক করে তোলা এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নথিকে সুরক্ষিত রাখা। প্রশাসনিক মহলের ধারণা, নতুন এই তথ্যভাণ্ডার কেন্দ্র চালু হলে জমি ও সম্পত্তি সংক্রান্ত ব্যবস্থায় প্রযুক্তিগত রূপান্তরের আরও এক ধাপ অগ্রগতি ঘটবে।

আরও পড়ুন – কমিশনের প্রতিশোধ! চার সরকারি আধিকারিককে নিয়ে পদক্ষেপের আপডেট দাবি

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলা বুলডোজোর-রাজনীতিতে নয়, ভালবাসার নীতিতে বিশ্বাসী: যোগীকে ধুয়ে দিলেন মমতা  

ভোট প্রচারে এসে উত্তরপ্রদেশের বুলডোজার নীতি বাংলায় চালুর হুমকি দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। রবিবার তাঁর...

পোস্টাল ব্যালটে জোর করে দৃষ্টিহীনকে দিয়ে বিজেপিতে ভোট! আতঙ্কে মৃত্যু স্ত্রীর

পোস্টাল ব্যালটে (Postal Ballot) ভোটদান শুরু হতেই বিতর্ক! এক দৃষ্টিহীন বৃদ্ধার (Disabled Voter Rights) ভোট জোর করে বিজেপিতে...

IPL: জয়ের মধ্যেই কোহলিকে নিয়ে চোটের উদ্বেগ আরসিবিতে, আশঙ্কা রোহিতকে নিয়েও

জয়ের মধ্যেই আরসিবি(RCB) শিবিরে চোটের আতঙ্ক। মুম্বই ইন্ডিয়ান্সকে(MI) হারিয়ে পেয়েছে আরসিবি। কিন্তু বিরাট কোহলির(Virat Kohli) চোট নিয়ে চিন্তিয়...

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...