Saturday, June 20, 2026

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

Date:

Share post:

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন এই নিয়ে বহুযুগ ধরেই জল্পনার শেষ নেই। তবে এবার টার্গেট বিগ বি-র বাড়ির শৌচালয় (toilet)। নেটদুনিয়ায় ভাইরাল একটি ছবিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ির শৌচালয়ে একটি ‘সোনার কমোড’ (golden toilet) আছে।

কিন্তু এবার সকলের মনেই প্রশ্ন উঠছে, এই কমোড কি সত্যিই সোনার? এর দাম নিয়েও কৌতূহলের শেষ নেই। অভিনেতা বিজয় বর্মার একটি পোস্ট থেকে জানা যায় ২০১৬ সালে ‘পিঙ্ক’ সিনেমার শ্যুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের বাড়িতে যান বিজয়। সেখানে বিগ বি-র (Big B) বাথরুমে ওই সোনালি কমোডের সামনে দাঁড়িয়ে একটি ছবিও তুলে ফেলেছিলেন তিনি। এবার সেই ছবি এতদিন পর শেয়ার করতেই তোলপাড় নেটদুনিয়া। ছবিতে স্পষ্ট সোনালি রঙের একটি কমোড, দেখতে পুরো সোনা দিয়ে বাঁধানো।

আরও পড়ুন : পর্দার ‘মা’-এর বিরুদ্ধে মানসিক অভিযোগে ধারাবাহিক ছাড়লেন শিশুশিল্পী ‘লাট্টু’

খোঁজ নিয়ে দেখা গেল, সাধারণ সেরামিকের ওপর গোল্ড ফিনিশ করা কমোডের দাম ১,৫০০ ডলার থেকে ৩,০০০ ডলারের মধ্যে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা। যদি তাতে কারুকার্য বা বা রত্নখচিত থাকে, তাহলে দাম ৫,০০০ ডলার বা ৪ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। তবে যদি কমোডটি সত্যিই ‘সলিড গোল্ড’ এর তৈরি হয়, তবে তাঁর দাম আকাশছোঁয়া। উল্লেখ্য, ২০১৯ সালে ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান ১৮-ক্যারেট সোনা দিয়ে একটি টয়লেট তৈরি করেছিলেন। নাম দিয়েছিলেন ‘আমেরিকা’। সেই সময় সেটির বাজারমূল্য ছিল প্রায় ৬ মিলিয়ন ডলার বা প্রায় ৫০ কোটি টাকা। তবে সূত্রের খবর, বিগ বি-র বাড়ির কমোড উচ্চমানের ‘গোল্ড ফিনিশ’ করা আধুনিক প্রযুক্তির কমোড।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...