Saturday, June 20, 2026

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

Date:

Share post:

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে এসএসসি (SSC) মামলায় যোগ্য (untainted) তালিকাভুক্ত চাকরিপ্রার্থীদের ৯০ শতাংশের বেশি চাকরি পেয়েছেন বলে জানানো হয়েছে এসএসসি-র বিজ্ঞপ্তিতে। সাতদিন পরে নিয়োগের কাউন্সিলিং (counselling) শুরুর সম্ভাবনা।

একাদশ-দ্বাদশের নিয়োগের মোটি ৩৫টি বিষয়ের নিয়োগের তালিকা প্রকাশিত হল বুধবার সন্ধ্যায়। এই তালিকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, এবার এসএসসি (SSC) স্বচ্ছতা বজায় রাখতে মোট তিনটি তালিকা প্রকাশ করে। প্রথমত নিয়োগের পূর্ণাঙ্গ তালিকা। দ্বিতীয়ত, ওয়েটিং লিস্ট (waiting list)। তৃতীয়ত, ইন্টারভিউ চলাকালীন বাদ পড়া চাকরিপ্রার্থীদের তালিকা। এই নিয়োগের ক্ষেত্রে রাজ্যে শূন্য পদের সংখ্যা ১২,৪৪৫।

কমিশনের তিনটি ওয়েবসাইটে দেখা যাবে নিয়োগের এই তালিকা। চাকরিপ্রার্থীরা নিজেদের নাম, রোল নম্বর দিয়ে দেখতে পাওয়া যাবে ফলাফল। এই ফলাফলে যেমন চাকরিপ্রার্থীর জন্ম তারিখ মিলিয়ে দেখা যাচ্ছে, তেমনই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর, ডেমনস্ট্রেশন পরীক্ষায় প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত নম্বর দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে তালিকায় ব়্যাঙ্ক (rank) কত তাও জানা যাচ্ছে।

আরও পড়ুন : জেতার তিনমাসের মধ্যে রেলের দাবি নিয়ে দিল্লি যাব: পুরুলিয়ায় আশ্বাস অভিষেকের

দ্রুত এই তালিকা অনুযায়ী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে এসএসসি। দুদিনের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে জানানো হবে কাউন্সিলিংয়ের দিন। ২৭ জানুয়ারি থেকে কাউন্সিলিং (counselling) শুরুর সম্ভাবনা রয়েছে। কাউন্সিলিং হয়ে গেলে সাতদিনের মধ্যে সুপারিশ পত্র দেওয়া শুরু হবে।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...