Saturday, June 13, 2026

‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’, নিউ টাউনে শুরু রাজ্য সবলা মেলা

Date:

Share post:

বাংলার কুটির শিল্প ও হস্তশিল্পকে নতুন দিশা দিতে নিউ টাউন মেলা গ্রাউন্ডে পথ চলা শুরু করল রাজ্য সবলা মেলা ২০২৬। পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার বিকেলে। নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের পাশে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলার শুভ উদ্বোধন করেন স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর এবং বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মাননীয়া রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী বীরবাহা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ কুমার মজুমদার। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পুরনিগমের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান শ্রী সব্যসাচী দত্ত এবং পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের চেয়ারম্যান শ্রী তন্ময় ঘোষ। উপস্থিত ছিলেন দপ্তরের বিশেষ সচিব সুজাতা ঘোষ ও রবি ইন্দার সিং-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

মেলার মূল স্লোগান রাখা হয়েছে ‘বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য’। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের হাতে তৈরি সম্ভার নিয়ে হাজির হয়েছেন এই মেলায়। মৃৎশিল্প, ঘর সাজানোর সরঞ্জাম থেকে শুরু করে বাংলার তাঁত ও পাটের কাজ— সব কিছুরই পসরা বসেছে মেলা প্রাঙ্গণে। উদ্যোক্তাদের আশা, এই মেলার মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা তাঁদের পণ্যের সরাসরি বিপণনের সুযোগ পাবেন, যা গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে আরও শক্ত করবে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। শীতের আমেজে হস্তশিল্পের টানে নিউ টাউন মেলা গ্রাউন্ডে ভিড় জমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন- এসআইআর নস্যাৎ করে রাষ্ট্রপতি শাসনের পথে নির্বাচন কমিশন! ষড়যন্ত্র ফাঁস বাংলাপক্ষ-র

_

_

_

_

_

_

_

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...