Monday, April 13, 2026

ট্রাম্পের ভিসা-নীতির ফল! মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া ভর্তির হার হ্রাস ৭৫%

Date:

Share post:

গত দশ বছরে এমন হয়নি। আমেরিকান (American) বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া (Indian Student) ভর্তির হার কমল ৭৫ শতাংশ। তার কারণ, ভিসার (Visa) আবেদন আগের তুলনায় বেশি খারিজ হওয়া, ইন্টারভিউয়ের স্লট একেবারেই না পাওয়া, আবেদনকারী ছাত্রছাত্রীদের হতাশা, উদ্বেগ বেড়ে যাওয়া। আগস্ট মাস থেকে অক্টোবরের মধ্যে মার্কিন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ভর্তির ভরা মরশুম থাকে। কিন্তু এবার এই সময়কালের মধ্যে ছাত্রছাত্রীদের নথিভুক্তিকরণ হু হু করে হ্রাস পেয়েছে।

ভারতীয় পড়ুয়াদের (Indian Student) খারাপ সময়ের মুখোমুখি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) জমানা। মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের দ্বিতীয় দফার প্রথম বছরেই হাজার হাজার ভারতীয় পড়ুয়ার দেখা স্বপ্নে ধাক্কা। সেদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে ভারতীয় পড়ুয়া ভর্তি বা এনরোলমেন্ট প্রায় ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে।
আরও খবরমহাকাশ গবেষণায় কেটেছে ২৭ বছর, এবার নাসা থেকে অবসর সুনীতার 

ভিসার আবেদনপত্র স্ক্রুটিনিতে ব্যাপক কড়াকড়ি। ইন্টারভিউয়ের স্লট ক্রমশ কমেছে। যাতে সেরা সেরা মার্কিন বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা থেকে পিছিয়ে এসেছেন দারুণ ফল করা পড়ুয়ারা। ভিসার আবেদন বাতিলের ভয় এতটাই তীব্র যে, অনেক ছাত্রছাত্রীরা শুধুমাত্র অপেক্ষা করা শ্রেয় বলেই মনে করছেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...