Monday, April 13, 2026

‘শাহরুখের কাকু বলিনি’, AI-র ঘাড়ে দোষ চাপালেন হান্দে!

Date:

Share post:

বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খুললেন তুরস্কের অভিনেত্রী। শাহরুখ খানকে (Shahrukh Khan) ‘কাকু’ সম্বোধন ঘিরে সোশ্যাল মিডিয়ার চর্চায় হান্দে এরচেল (Hande Ercel)। সম্প্রতি সৌদি আরবের রিয়াধে আয়োজিত এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত বলিউডের বাদশার সঙ্গে তাঁর ছবি ভাইরাল হওয়ার পরই অভিনেত্রী বলেছিলেন, তিনি শাহরুখের (SRK) সঙ্গে বসতে চাননি। ‘কে এই কাকুটা?’ বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দ্রুত গতিতে ছড়ায় সেই ভাইরাল স্ক্রিনশট। বিশ্বজুড়ে কিং অনুরাগীদের রোষানলে পড়ে অবশেষে নাম না করে কৃত্রিম বুদ্ধিমত্তার ঘাড়ে দোষ চাপিয়েছেন হান্দে। কটাক্ষের শিকার হয়ে কার্যত ব্যাকফুটে তিনি। মান বাঁচাতে বললেন, বলিউডের রোমান্টিক আইকনকে তিনি নাকি কোনভাবেই অপমান করেননি!

চিরতরুণ বাদশাকে ‘কাকু’ বলে সম্বোধন ভালোভাবে নেয়নি শাহরুখ ফ্যানেরা। ঘটনার পর থেকে লাগাতার ট্রোলড হতে হয় তুরস্কের অভিনেত্রীকে।অবশেষে সেই পোষ্টের স্ক্রিনশট শেয়ার করেএরচেল জানাালেন, “এই তথ্য সর্বৈব ভুয়ো। মোটেই আমি শাহরুখকে কাকু বলে সম্বোধন করিনি।” সোজাসুজি কিছু না বললেও অভিনেত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার দিকেই আঙ্গুল তুলেছেন বলে মনে করছেন অনেকে। কিন্তু শুধুই কি তাই নাকি অন্য কোনও সুপারস্টার শিবিরের এতে ভূমিকা রয়েছে তা নিয়ে জল্পনা বাড়ছে।

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...