কূটনীতির জন্য ক্রিকেটকে জলাঞ্জলি, বিশ্বকাপ বয়কট বাংলাদেশের

জল্পনার অবসান, টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে আসবে না বাংলাদেশ (Bangladesh ), ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর ঘোষণা বিসিবির। বৃহহস্পতি দুপুরে বাংলাদেশ(Bangladesh )ক্রিকেটাদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্তারা। এই বৈঠকে ছিলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আফিস নজরুল। আইসিসি বুধবারই স্পষ্ট জানিয়ে দিয়েছিল বাংলাদেশের ভেন্য়ু পরিবর্তনের দাবি মানা হবে না। নিজেদের অবস্থানে অনড় রইল বাংলাদেশ। নিটফল নাটকীয় কোনও পট পরিবর্তন না হলে লিটন দাসদের আসন্ন টি২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলতে দেখা যাবে না। বিকল্প দল হিসাবে খেলতে পারে স্কটল্যান্ড, এমনই খবর আইসিসি সূত্রে।
Sponsored

আইসিসির প্রথম থেকেই জানিয়ে দেয়, শেষ মুহুর্তে এসে ভেন্যু বদল করলে অনেক জটিলতা হবে তার উপর ভারতের সম্মানহানি হবে। বুধবার আইসিসির বক্তব্য পেশ করার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। শেষপর্যন্ত বাংলাদেশের দাবি নিয়ে আইসিসির বোর্ডের সভায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। তাতে অধিকাংশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। ১৪-২ ফলে হারে বাংলাদেশ। ফলে বিসিবির ম্যাচের কেন্দ্র বদলের দাবি খারিজ হয়ে যায়। বাংলাদেশ একদিন সময় চায় সরকারের সঙ্গে কথা বলার জন্য।
বৃহস্পতিবার ক্রিকেট বিশ্বের নজর ছিল ঢাকার দিকে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শুরু হয়। নিরাপত্তাশঙ্কায় ভারতে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। শ্রীলঙ্কা ছা়ড়া ভারতে খেলবে না বাংলাদেশ।
আসলে বিষয়টি ক্রিকেটীয় সীমার মধ্যে ছিল না কূটনৈতিক স্তরে চলে যায়। সূত্রের খবর, বাংলাদেশের অন্তবর্তী সরকার দলকে ভারতে পাঠাতে নারাজ ছিল। ফলে ক্রিকেটাররা খেলতে চাইলেও বিসিবি না খেলার পক্ষেই থাকল।
আসিফ নজরুল জানিয়েছেন, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত কূটনীতির কাছে হেরে গেল ক্রিকেট।
বিশ্বকাপ না খেললে মোটা অঙ্কের আর্থিক ক্ষতি হবে বাংলাদেশের। গোটা বিশ্বের কাছে সম্মানহানি হবে। কিন্তু ইউনূসের বাংলাদেশের কাছে ভারত বিরোধিতাই যে মুখ্য, ক্রিকেটারদের স্বপ্ন, দেশবাসীর ভালোবাসা আর টি২০ বিশ্বকাপ হয়ত অনেক গৌণ।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
9h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
15h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
16h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
19h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
